News Flash

  • Home
  • Uncategorized
  • সরকারের দাবরানিতে নড়েচড়ে বসল বিদ্যুৎ নিগম, গ্রাহক পরিষেবায় নতুন স্কীম
Image

সরকারের দাবরানিতে নড়েচড়ে বসল বিদ্যুৎ নিগম, গ্রাহক পরিষেবায় নতুন স্কীম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুন ৷৷ রাজ্য সরকারের শাঁসানি খেয়ে নড়েচড়ে বলেছে ত্রিপুরা বিদ্যুৎ নিগম৷ গ্রাহক অসন্তোষ মোকাবিলায় টোল ফ্রি নম্বর চালু করার পাশাপাশি বিভিন্ন আধিকারিকদের ফোন নম্বর ভোক্তাদের কাছে পৌঁছানোর উদ্যোগ নিয়েছে নিগম কর্তৃপক্ষ৷ ওই নম্বরগুলিতে সরাসরি অভিযোগ জানাতে পারবেন ভোক্তারা৷ নিগমের দাবি, বিদ্যুৎ পরিষেবা নিয়ে অভিযোগ পাওয়ার সাথে সাথেই বিদ্যুৎ কর্মীরা ভোক্তার বাড়ি পৌঁছে যাবেন৷


প্রসঙ্গত, সম্প্রতি বিদ্যুৎ নিগমের কাজকর্মের পর্যালোচনায় চরম অসন্তোষ প্রকাশ করেছিলেন বিদ্যুৎমন্ত্রী তথা উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা৷ ভোক্তাদের অভিযোগ নিরসনে নিগমের নেতিবাচক ভূমিকায় তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন৷ পাশাপাশি, পরিষেবার মান বাড়ানো না হলে নিগমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি৷ তাতেই নড়েচড়ে বসেছে বিদ্যুৎ নিগম৷


এক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ নিগম জানিয়েছে, বিদ্যুৎ পরিষেবার বিস্তৃতিতে ‘বিদ্যুৎ নিগম আপনার দৌরগোড়ায়’ স্কিম শুরু করেছে৷ মূলত, প্রতিটি ঘরে বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই এই স্কিমের বলে দাবি নিগমের৷ তাতে, ভোক্তাদের টোল ফ্রি নম্বরে অভিযোগ নথিভুক্তের ক্ষমতা দেওয়া হয়েছে৷ পাশাপাশি, বিদ্যুৎ নিগমের অফিসের আরও জরুরি নম্বর জরুরি ভিত্তিতে অভিযোগ নথিভুক্তের জন্য জারি করা হয়েছে৷ শুধু তাই নয়, বেশ কয়েকজন পদস্থ আধিকারিকের মোবাইল নম্বরও ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে৷

কারণ, টোল ফ্রি নম্বর কিংবা নিগমের অফিস নম্বরে অভিযোগ জানানোর পরও যদি প্রতিকার না মিলে তা-হলে সরাসরি আধিকারিকদের কাছে ভোক্তাদের আওয়াজ পৌঁছে দেওয়ার জন্যই এই উদ্যোগ বলে দাবি বিদ্যুৎ নিগমের৷ বিদ্যুৎ নিগমের আরও দাবি, প্রয়োজনে পদস্থ আধিকারিকদের পরিষেবা প্রদানে ভোক্তাদের বাড়ি ছুটে যাবেন৷ উল্লেখ্য, বিদ্যুৎ নিগমের পর্যালোচনা বৈঠকে বিদ্যুৎমন্ত্রী তথ উপ-মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top