News Flash

  • Home
  • Uncategorized
  • প্রতিবেশীকে পিটিয়ে খুন করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড মহিলার
Image

প্রতিবেশীকে পিটিয়ে খুন করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড মহিলার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন ৷৷ প্রতিবেশী মহিলাকে গাছের ডাল দিয়ে পিটিয়ে খুন করার দায়ে অপর এক উপজাতি মহিলার যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হয়েছে৷ পাশাপাশি ৫ হাজার টাকা আর্থিক জরিমানাও করেছে খোয়াই জেলা ও দায়রা আদালত৷


সহকারী পাবলিক প্রসিকিউটর দেবাশিস দেবনাথ জানিয়েছেন, ২০১৮ সালের ৮ জুন দুপুরে সামান্য একটি বিষয় নিয়ে খোয়াই জেলার চাম্পাহাওয়রের বাসিন্দা দুই প্রতিবেশী শেফালি দেববর্মা এবং প্রমিলা দেববর্মার মধ্যে কথা কাটাকাটি শুরু হয়েছিল৷ কিন্তু, শেফালি দেববর্মা হঠাৎ প্রচণ্ড উত্তেজিত হয়ে ওঠে গাছের ডাল দিয়ে প্রমিলা দেববর্মাকে পেটাতে শুরু করেন৷ আরও কয়েকজন প্রতিবেশী ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন৷ কিন্তু, কেউ সাহস করে এগিয়ে যাননি ৷ তাতে গাছের ডাল দিয়ে বেদম প্রহারে প্রমিলা দেববর্মা মাথায় গুরুতর আঘাত পান ৷ আইনজীবী দেবনাথ জানান, ঘটনার সময় প্রমিলা দেববর্মার পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন না ৷ খবর পেয়ে তারা ছুটে এসে তাকে প্রথমে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যান ৷ হাসপাতালের চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে আগরতলায় জি বি হাসপাতালে স্থানান্তর করেন ৷ কিন্তু, চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে পরের দিন প্রমিলা মৃত্যুর কোলে ঢলে পড়েন ৷


এদিকে, ঘটনার পরের দিন চাম্পাহাওর থানায় শেফালির বিরুদ্ধে খুনের মামলা দায়ের হয়৷ ওইদিনই পুলিশ তাকে গ্রেফতার করে৷ মামলার তদন্ত শেষে তদন্তকারী পুলিশ অফিসার প্রীতম চাকমা গত বছরের ২৮ জুলাই আদালতে চার্জশিট জমা দেন৷ এর পর ওই মামলায় ১২ জনের সাক্ষ্য আদালতে রেকর্ড করা হয় ৷ সমস্ত প্রমাণ এবং সাক্ষীর বয়ানে আদালত শেফালি দেববর্মাকে প্রতিবেশী প্রমিলা দেববর্মাকে খুনের দায়ে দোষী সাব্যস্ত করেন খোয়াই জেলা ও দায়রা আদালতের জজ পঙ্কজকুমার দত্ত প্রমিলা দেববর্মাকে খুনের দায়ে শেফালি দেববর্মাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিডিত করেন ৷ সাথে তাকে ৫ হাজার টাকা জরিমানাও করেছে আদালত৷ আনাদায়ে আরও ছয় মাসের সাজা শুনানো হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top