News Flash

  • Home
  • Uncategorized
  • নীতি আয়োগের বৈঠকে অন্ধ্রপ্রদেশের বিশেষ মর্যাদার দাবিতে সরব জগনমোহন
Image

নীতি আয়োগের বৈঠকে অন্ধ্রপ্রদেশের বিশেষ মর্যাদার দাবিতে সরব জগনমোহন

নয়াদিল্লি, ১৫ জুন (হি.স.) : নীতি আয়োগের বৈঠকে অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ আর্থিক মর্যাদার দাবিতে সরব হলেন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি। 

শনিবার নীতি আয়োগের বৈঠকে জগনমোহন রেড্ডি বলেন, দেশের ইতিহাসে অন্ধ্রপ্রদেশ বাদে কোনও রাজ্যকে বিশেষ আর্থিক মর্যাদা দেওয়ার শর্ত দেওয়া হয়নি। বিশেষ মর্যাদার বিষয়ে রাজ্যের শাসকদল এবং বিরোধীরা ঐক্যমত্ব ছিল। অন্ধ্রপ্রদেশকে বিশেষ মর্যাদা দিলে বাকি রাজ্যেরও যে সেই একই মর্যাদা দেওয়ার দাবি উঠতে পারে এমন ধারণাকে গুজব বলে কটাক্ষ করেন জগনমোহন । 

অন্ধ্রপ্রদেশের আগের সরকার তেলেগু দেশম পার্টিকে কটাক্ষ করে জগনমোহন রেড্ডি বলেন, রাজ্যে বিগত পাঁচ বছরে প্রশাসনের অন্দরে প্রশাসনিক অরাজকতা, প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে লিপ্ত ছিল। তার জেরে রাজ্যে বেকারত্বের সংখ্যা বেড়ে গিয়েছে। শিল্প এবং পরিকাঠামো ক্ষেত্রে কোনও বিনিয়োগ হয়নি। শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থায় অবনতি হয়েছে।

উল্লেখ করা যেতে পারে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন এন চন্দ্রবাবু নাইডু ছিলেন তখন থেকে অন্ধ্রপ্রদেশ বিশেষ মর্যাদা দাবিতে সরব হয়েছিলেন। এবার এই একই দাবিতে সরব হলেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top