News Flash

  • Home
  • Uncategorized
  • বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত, দুর্গতদের উদ্ধারের কাজ চলছে
Image

বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত, দুর্গতদের উদ্ধারের কাজ চলছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন৷৷ রাজ্যে বর্ষার মরসুম প্রবেশ করেছে৷ শুক্রবার ভোর থেকেই রাজ্যের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে৷ এখনো পর্যন্ত ছামনুতে বৃষ্টিপাত রেকর্ড করা গেছে ১৯ সেন্টিমিটারের উপর৷ লংতরাইভ্যালী মহকুমার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে৷ এমতাবস্থায় মনু আর ডি ব্লকের অন্তর্গত ধুমাছড়া এ ডি সি ভিলেজের রতন রোয়াজা পাড়ায় ব্যাপক বন্যা পরিস্থিতির উদ্রেগ হয়েছে৷ মনু নদীর জল স্তর বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়েছে বেশ কিছু এলাকা৷ বৃষ্টিতে বাড়ি ঘরে জল ঢুকে অবস্থা শোচনীয় আকার ধারন করেছে৷ পাহাড়ী এলাকায় প্রবল বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে৷ এই বিষয়ের উপর নজর রেখে চলেছে প্রশাসন৷

বন্যা কবলিত এলাকায় পাঠানো হচ্ছে উদ্ধারের ব্যবস্থা৷ একই সঙ্গে ক্ষতিগ্রস্থদের প্রাথমিক ভাবে সহায়তা প্রদান করার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷ এদিকে, ফের একবার পাপের খেসারত বহন করতে হল পৌর বাসিকে৷ শুক্রবার সকাল থেকে হাল্কা ও মাঝারি বৃষ্টির ফলে জল মগ্ণ হয়ে পড়েছে আগরতলা পুর নিগমের বিভিন্ন এলাকা৷রাজধানী আগরতলার শকুন্তলা রোড, রবীন্দ্র ভবন, আর এম এস চৌমুহনী সহ বিভিন্ন জায়গা জল মগ্ণ হয়ে পড়েছে৷ তবে তার জন্য শুধুমাত্র আগরতলা পুর নিগম দায়ী তা নয়৷ আগরতলা পৌর নিগমের পাশাপাশি নিগম এলাকায় বসবাসকারী একাংশ মানুষও তার জন্য দায়ি তা বলা বাহুল্য৷ আগরতলা পৌর নিগমের বেহাল জল নিষ্কাশনি ব্যবস্থার ফলে হাল্কা ও মাঝারি বৃষ্টিতে এই পরিস্থিতির সৃষ্টি হয়৷ তার চেয়ে বড় বিষয় যত্রতত্র প্লাস্টিকের বোতল সহ অপচনশীল বর্জ্য ফেলার ফলে এই সকল বর্জ্য নিগম এলাকার নিষ্কাশনি ব্যবস্থাকে স্তব্ধ করে দেয়৷ এতে করে অতি দ্রুত নিগম এলাকার রাস্তাঘাট জলমগ্ণ হয়ে পরে৷ শুক্রবারও একই চিত্র পরিলক্ষিত হয়৷

এইদিনের সামান্য বৃষ্টিতে নিগম এলাকার বহু রাস্তায় হাঁটু সমান জল জমে যায়৷ নিগম বাসিদের আশঙ্কা ভারি বর্ষণ হলে বিগত বছরের ন্যায় এই বছরও নিগমের বিভিন্ন এলাকা জলমগ্ণ হয়ে পড়বে৷ যদিও নিগমের সাফাই কর্মীদের বক্তব্য প্লাস্টিকের বোতল ও অপচনশীল বর্জ্য নিগম এলাকার নিস্কাশনি ব্যবস্থাকে স্তব্ধ করে দেয়৷ ফলে সামান্য বৃষ্টিতে জলমগ্ণ হয়ে পরে নিগম এলাকার বহু রাস্তা৷ তবে, হাঁসফাঁস গরমের মাঝে শুক্রবার সকাল থেকে ঝিরি ঝিরি বৃষ্টি, স্বস্তি ফিরিয়ে আনল জন জীবনে৷ গত বেশ কয়েকদিন ধরে মাত্রাতিরিক্ত গরমের ফলে এক অসহনীয় পরিবেশের সৃষ্টি হয়েছিল৷ মাত্রাতিরিক্ত গরমের ফলে মানুষ একপ্রকার নাজেহাল হয়ে পড়েছিল৷ এই গরমে একটু স্বস্তির সন্ধানে ছিল সাধারণ মানুষ৷ এরই মধ্যে শুক্রবার সকাল থেকে শুরু হয় হাল্কা ও মাঝারি বৃষ্টি৷ সকাল থেকে ঝিরি ঝিরি বৃষ্টির ফলে কিছুটা স্বস্তি ফিরে এসেছে জন জীবনে৷ সাধারণ মানুষের বক্তব্য বৃষ্টি নেমে আসায় ভালো হয়েছে৷ হাঁসফাঁস গরম অসহনীয়৷ বৃষ্টি হলে ভালো৷ বৃষ্টি হলে রাস্তাঘাটে জল থাকে তারপরও বৃষ্টি ভালো৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top