News Flash

  • Home
  • Uncategorized
  • নীতি আয়োগের বৈঠকের পর প্রধানমন্ত্রীর সাথে আলাদা ভাবে দেখা করবেন মুখ্যমন্ত্রী
Image

নীতি আয়োগের বৈঠকের পর প্রধানমন্ত্রীর সাথে আলাদা ভাবে দেখা করবেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা ১৪ জুন৷৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে শনিবার রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের পঞ্চম বৈঠক অনুষ্ঠিত হবে৷ ওই বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার পাশাপাশি প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রির সাথে আলাদাভাবে দেখা করবেন তিনি৷


আজ দিল্লি রওয়ানা হওয়ার আগে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মুখ্যসচিব সহ বিভিন্ন দপ্তরের সচিবদের সাথে নীতি আয়োগের বৈঠকে রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি তুলে ধরার জন্য আলোচনা করেছেন৷ সূত্রের খবর, নীতি আয়োগের বৈঠকে বন্যা, সম্ভাবনাময় জেলা ধলাই এর বিকাশের জন্য রুপরেখা তৈরি করা, সম্ভাবনাময় ১২ টি ব্লকের (রাজ্য দ্বারা গৃহীত) বিকাশের রোড ম্যাপ, পঞ্চদশ অর্থ কমিশনের সহিত জড়িত রাজ্যের প্রধান দাবিসমূহ, এপিসিএমসি এক্ট সমেত রাজ্যের বিকাশের সহিত জড়িত সড়ক পরিবহন, গোমতী আর মেঘনা নদীর দ্বারা ভারত-বাংলাদেশ এর মধ্যে শুরু হতে যাওয়া জলপথের মত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর চর্চা করবেন৷ সূত্রের আরো দাবি, রাজ্যে প্রতিবছর বন্যা সমস্যার সমাধানের জন্য পরিকল্পনা তৈরি করেছে রাজ্য সরকার৷ নীতি আয়োগের বৈঠকে তা উপস্থাপন করে সহযোগিতা চাইবেন মুখ্যমন্ত্রী৷ পাশাপাশি মুখ্যমন্ত্রী রাজ্যকে ম্যালেরিয়ামুক্ত করার জন্য রোডম্যাপ তৈরি করে নীতি আয়োগের বৈঠকে আলোচনা করবেন৷


এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র সাথে আলাদাভাবে দেখা করবেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ এছাড়া, অন্য কেন্দ্রীয় মন্ত্রিদের সাথেও দেখা করার পরিকল্পনা রয়েছে তাঁর৷ সূত্রের দাবি, তাঁদের সাথে আলাদাভাবে দেখা করে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে চর্চা করতে চাইছেন মুখ্যমন্ত্রী৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top