News Flash

  • Home
  • Uncategorized
  • বিজ্ঞান বিভাগে ছাত্র ভর্তি নিয়ে উমাকান্ত একাডেমিতে বিশৃঙ্খলা
Image

বিজ্ঞান বিভাগে ছাত্র ভর্তি নিয়ে উমাকান্ত একাডেমিতে বিশৃঙ্খলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন ৷৷ বিদ্যালয়ে একাদশ শ্রেণিতে ভর্তি নিয়ে আগরতলার উমাকান্ত অ্যাকাডেমিতে ছাত্র ও অভিভাবকদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে৷ মূলত, বিজ্ঞান বিভাগে ভর্তির জন্যই এই অসন্তোষের সৃষ্টি৷ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রদের বক্তব্য, নম্বর কম থাকায় একই বিদ্যালয়ের ছাত্র হয়েও উমাকান্ত অ্যাকাডেমিতে ভর্তি হতে পারছেন না৷ কারণ, অন্য বিদ্যালয়ের জন্য নির্দিষ্ট আসন বরাদ্দ রয়েছে৷ ওই আসনে তাদের ভর্তি করবে না বিদ্যালয় কর্তৃপক্ষ৷


আজ সকাল থেকেই উমাকান্ত অ্যাকাডেমিতে ছাত্র এবং অভিভাবকরা ভর্তির জন্য ভিড় করতে শুরু করেন৷ কিন্তু, নম্বরের ভিত্তিতে ভর্তির ক্ষেত্রে বিজ্ঞান বিভাগে ভর্তির সুযোগ না পেয়ে তাদের একাংশের অসন্তোষ চরম আকার ধারণ করে৷ নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক ছাত্রের বক্তব্য, প্রথম শ্রেণি থেকে এই বিদ্যালয়েই পড়াশুনা করেছি৷ অথচ আমাদের পছন্দমতো বিষয় বেছে নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না৷ আসন খালি থাকা সত্বেও অন্য বিদ্যালয়ের জন্য বরাদ্দ করে রাখা হয়েছে৷ ফলে, নম্বরের ভিত্তিতে বিজ্ঞান বিষয় নিয়ে এই বিদ্যালয়ে ভর্তির সুযোগ মিলছে৷


জনৈক অভিভাবকের কথায়, ছেলেকে অন্যত্র নিয়ে যাওয়া ভিষণ সমস্যার৷ কারণ, ছোটবেলা থেকেই উমাকান্ত একাডেমিতে পড়াশুনা করেছে৷ ফলে, এই বিদ্যালয়ের সাথে আলাদা টান রয়েছে৷ তাছাড়া, অন্য বিদ্যালয়ের জন্য আসন বরাদ্দ রেখে একই বিদ্যালয়ের ছাত্রদের বঞ্চিত করা উচিত বলে মনে করছি না, বলেন তিনি৷ তিনি জানান, আজ অনেক অভিভাবকরাই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে এ-বিষয়ে ভেবে দেখার জন্য অনুরোধ জানিয়েছেন৷ কারণ, অন্য বিদ্যালয়ের ছাত্রদের জন্য আসন বরাদ্দ রাখার চাইতে একই বিদ্যালয়ের ছাত্রদের প্রাধান্য দেওয়াই উচিত৷


এদিকে, বিদ্যালয়ের প্রধানশিক্ষক জানিয়েছেন, প্রতি বছর একই নিয়মে উমাকান্ত অ্যাকাডেমি-সহ ত্রিপুরার সমস্ত বিদ্যালয়ে ছাত্র ভর্তি হচ্ছে৷ ফলে, হঠাৎ করে কোনও সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়৷ তবে, কলা ও বাণিজ্য বিভাগে এ-বছর একাদশ শ্রেণিতে আসন বৃদ্ধি করা হয়েছে৷ কিন্তু, বিজ্ঞান বিভাগে কোনও আসন বৃদ্ধি করা হয়নি৷ তিনি বলেন, নিয়ম অনুযায়ী অন্য বিদ্যালয়ের ছাত্রদের ভর্তির সুযোগ দিতেই হবে৷ সে-জন্যই কিছু আসন সংরক্ষিত রাখা হয়৷ তবে, ওই আসনে কোনও ছাত্র ভর্তি না হলে তখন তাঁদের বিষয়ে ভেবে দেখা যেতে পারে৷ কিন্তু, এই মুহূর্তে তাঁদের দাবি মেনে নেওয়া কোনওভাবেই সম্ভব নয়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top