News Flash

  • Home
  • Uncategorized
  • আইনজীবী খুনের মামলায় সিআইডি তদন্তের দাবি ল’ইয়ার্স ফর ডেমোক্র্যাসির
Image

আইনজীবী খুনের মামলায় সিআইডি তদন্তের দাবি ল’ইয়ার্স ফর ডেমোক্র্যাসির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন৷৷ ছয় মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে, অথচ আইনজীবী খুনের কোনও কিনারা হয়নি৷ তাই, ওই খুনের ঘটনায় সিআইডি তদন্তের দাবি জানিয়েছে আইনজীবিদের সংগঠন ল’ইয়ার্স ফর ডেমেক্র্যাসি৷ বৃহস্পতিবার সংগঠনের পক্ষে আইনজীবী পুরুষোত্তম রায়বর্মণ জানান, দীর্ঘ ছয় মাস হয়ে গিয়েছে, রাজধানী আগরতলায় নিজের বাড়িতেই খুন হয়েছিলেন আইনজীবী প্রদীপ মোদক৷ অথচ, ওই খুনের ঘটনায় পুলিশ এখনও কোনও কিনারা করতে পারেনি৷তাই এই মামলা সিআইডি’কে হস্তান্তরের জন্য পশ্চিম জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন প্রদান করা হয়েছে৷


প্রসঙ্গত, ২০১৮ সালের ২৯ নভেম্বর নিজের বাড়িতেই খুন হয়েছিলেন আইনজীবী প্রদীপ মোদক৷ ওই খুনের ঘটনায় পুলিশ প্রাথমিক তদন্তে মৃতের বড় বোন এবং ভগ্ণিপতিকে সন্দেহ করেছিল৷ কিন্তু, যত দিন গড়িয়েছে ততই তদন্ত ধীর গতি নিয়েছে৷ আপাতত ওই খুনের ঘটনায় তদন্ত হিমঘরে ঠেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ সতীর্থ আইনজীবিদের৷


বৃহস্পতিবার আইনজীবিদের সংগঠন ল’ইয়ার্স ফর ডেমোক্র্যাসি-র পক্ষ থেকে পশ্চিম জেলা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে৷ আইনজীবী প্রদীপ মোদক খুনের ঘটনায় পুলিশি তদন্তে অনাস্থা প্রকাশ করে সংগঠনের পক্ষ থেকে মামলাটি সিআইডিকে হস্তান্তরের দাবি জানানো হয়েছে৷


এ-বিষয়ে আনিজীবী ভাস্কর দেববর্মণ বলেন, খুনের ঘটনায় যত দিন যাবে প্রমাণ লোপাট হওয়ার সম্ভাবনা ততই প্রবল হয়ে ওঠে৷ এ-ক্ষেত্রে ছয় মাস ধরে পুলিশ আইনজীবী প্রদীপ মোদক হত্যাকাণ্ডের কোনও কিনারা করতে পারছে না৷ তাই পুলিশের তদন্তে আমরা আস্থা রাখতে পারছি না৷ তিনি বলেন, আমরা বিশ্বাস করি ওই মামলা সিআইডি-কে হস্তান্তর করা হলে আসল দোষী চিহিণত হবে এবং বিচার পাওয়া যাবে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top