News Flash

  • Home
  • Uncategorized
  • কিষাণ সম্মান নিধি যোজনায় রাজ্যে উপকৃত হয়েছে দেড় লক্ষাধিক কৃষক
Image

কিষাণ সম্মান নিধি যোজনায় রাজ্যে উপকৃত হয়েছে দেড় লক্ষাধিক কৃষক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন ৷৷ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় ত্রিপুরায় দেড় লক্ষাধিক কৃষক সুবিধা পেয়েছেন৷ আর এই প্রকল্প রূপায়নে দেশের মধ্যে পনেরতম স্থানে রয়েছে ত্রিপুরা৷ বৃহস্পতিবার সচিবালয়ে এ-কথা জানিয়েছেন ত্রিপুরার কৃষি ও কৃষক কল্যার মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়৷ তাঁর কথায়, জমি নেই এমন ১ লক্ষ ৭৬ হাজার কৃষকদেরও এই প্রকল্পের আওতাভুক্ত করার জন্য কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে৷


আজ তিনি জানান, কেন্দ্রীয় কৃষি নরেন্দ্র সিং তোমর আজ দেশের সমস্ত রাজ্যের কৃষি মন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্স করেছেন৷ ওই ভিডিও কনফারেন্সে কৃষক কল্যারে তিনটি প্রকল্পের খোঁজ খবর নিয়েছেন৷ তিনি বলেন, কেন্দ্রীয় কৃষি মন্ত্রীর কাছে ত্রিপুরায় প্রকল্প রূপায়নের স্থিতি তুলে ধরেছি৷
প্রণজিৎ সিংহ রায়ের বক্তব্য, ত্রিপুরায় মোট ৪ লক্ষ ৭২ হাজার কৃষক রয়েছেন৷ তাঁদের মধ্যে ১ লক্ষ ৬৩ হাজার ৮৫০ জন কৃষক প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় নথিভুক্ত হয়েছেন৷ তাঁদের মধ্যে ১ লক্ষ ৫১ হাজার ৯৫ জন কৃষক প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে গিয়েছেন৷ তিনি জানান, প্রথম ও দ্বিতীয় কিস্তি বাবদ ত্রিপুরায় কৃষকদের ৬০ কোটি ৪৩ লক্ষ ১৮ হাজার টাকা প্রদান করা হয়েছে৷ তাতে, প্রকল্প রূপায়নে দেশে পনেরতম স্থানে রয়েছে ত্রিপুরা৷ তিনি জানান, এই প্রকল্প রূপায়নে প্রথম স্থানে রয়েছে পঞ্জাব৷


প্রণজিৎ সিংহ রায় বলেন, আজ ভিডিও কনফারেন্সে কেন্দ্রীয় কৃষি মন্ত্রী এই সমস্ত তথ্য দিয়েছি৷ সাথে জানিয়েছি, ত্রিপুরায় ১ লক্ষ ৭৬ হাজার কৃষকের কাছে নিজস্ব কোন জমি নেই৷ তাঁর অন্যের জমি বর্গা নিয়ে ফসল উৎপাদন করেন৷ প্রকল্পের নিয়মের কারণে তাঁদের ওই সুবিধা দেওয়া সম্ভব হচ্ছে না৷ তাই, তাঁদের এই প্রকল্পের আওতাভুক্ত করার বিষয়ে বিবেচনার জন্য কেন্দ্রীয় কৃষি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি৷


এদিন ত্রিপুরার কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী বলেন, ত্রিপুরায় সোসাইটির অন্তর্ভুক্ত কৃষক রয়েছেন৷ তাঁরাও ওই প্রকল্পের অন্তর্ভূক্ত নন৷ তবে, ত্রিপুরার মুখ্যমন্ত্রী গত ফেব্রুয়ারী মাসে তদানিন্তন কেন্দ্রীয় কৃষি মন্ত্রীর কাছে ওই কৃষকদেরও প্রকল্পে অন্তর্ভূক্ত করার জন্য চিঠি দিয়েছেন৷ কিন্তু, এবিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি৷ কেন্দ্রীয় মন্ত্রীকে এই বিষয়টিও গুরুত্ব দিয়ে বিবেচনার জন্য অনুরোধ জানিয়েছি৷


এদিন তিনি আরো বলেন, ১ লক্ষ কৃষকের জমি ২ হেক্টরের বেশি ছিল৷ তাই, প্রথম দফায় তাঁদেরকে ওই প্রকল্পের অন্তর্ভু করা যায়নি৷ কিন্তু, প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন সকল কৃষকদের ওই প্রকল্পের অন্তর্ভূক্ত করা হবে৷ ফলে, এখন তাঁরাও ওই সুবিধা পাবেন৷ তিনি জানান, সমস্ত জেলা শাসক এবং পদস্থ আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে, শীঘ্রই ২ হেক্টরের অধিক জমির মালিক কৃষকদেরকে এই প্রকল্পে নথিভুক্ত করার জন্য৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top