News Flash

  • Home
  • Uncategorized
  • পুলওয়ামায় প্রত্যাঘাত সুরক্ষা বাহিনীর, অবন্তীপোরায় এনকাউন্টারে খতম দু’জন লস্কর-ই-তৈবা সন্ত্রাসবাদী
Image

পুলওয়ামায় প্রত্যাঘাত সুরক্ষা বাহিনীর, অবন্তীপোরায় এনকাউন্টারে খতম দু’জন লস্কর-ই-তৈবা সন্ত্রাসবাদী

শ্রীনগর, ১৪ জুন (হি.স.): ফের প্রত্যঘাত ভারতীয় সুরক্ষা বাহিনীর| জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপোরায় দু’জন লস্কর-ই-তৈবা জঙ্গিকে নিকেশ করল ভারতীয় সেনাবাহিনী, সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি)| অবন্তীপোরার ব্রাও বান্দিনা এলাকার ঘটনা| সাময়িকের জন্য গুলির লড়াই থেমে যাওয়ার পর এনকাউন্টারস্থল থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেযাস্ত্র ও গোলাবারুদ| নিহত দুই সন্ত্রাসবাদীর নাম হল, ইরফান আহমেদ এবং তাস্সাদুক শাহ|  

জম্মু ও কাশ্মীর পুলিশের মুখপাত্র জানিয়েছেন, দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপোরার ব্রাও বান্দিনা এলাকায় বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে থাকার খবর গোপন সূত্রে জানতে পেরে সেনাবাহিনী, সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশ| খবর পাওয়া মাত্রই শুক্রবার সকাল থেকে অভিযান শুরু করে সুরক্ষা বাহিনী| গোটা এলাকা ঘিরে ফেলে জঙ্গিদের খোঁজে তল্লাশি চালানো হয়| জঙ্গিরা ওই এলাকায় লুকিয়ে ছিল| তবে, সংখ্যায় তারা কতজন তা এখনও স্পষ্ট নয়| গোটা এলাকা ঘিরে ফেলতেই যৌথবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে জঙ্গিরা| পাল্টা জবাব দেয় যৌথবাহিনীও| দীর্ঘক্ষণ গুলির লড়াই শেষে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছে দু’জন লস্কর-ই-তৈবা (এলইটি) জঙ্গি| আরও কোনও জঙ্গি ওই এলাকায় লুকিয়ে আছে কি না, তাও খতিয়ে দেখছে নিরাপত্তা বাহিনী| জম্মু ও কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং জানিয়েছেন, ‘বৃহস্পতিবার রাতে অবন্তীপোরায় বিশেষ অভিযান চালানো হয়| শুক্রবার গুলির লড়াইয়ে দু’জন জঙ্গির মৃত্যু হয়েছে| নিহত জঙ্গিরা স্থানীয় এবং লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য ছিল|’

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top