News Flash

  • Home
  • Uncategorized
  • নিঃশর্ত ক্ষমা চাইতে হবে মুখ্যমন্ত্রীকে, হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের
Image

নিঃশর্ত ক্ষমা চাইতে হবে মুখ্যমন্ত্রীকে, হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের

কলকাতা, ১৩ জুন (হি.স.): মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন কাজ শুরু না করলে পদক্ষেপ নেওয়া হবে। এতে দমে না গিয়ে পাল্টা হুঁশিয়ারি দিলেন জুনিয়র ডাক্তাররা। তাঁদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিঃশর্ত ক্ষমা না চাইলে আন্দোলন প্রত্যাহার করবেন না তাঁরা।  একই সাথে গণ ইস্তফার হুঁশিয়ারি দেয় আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা।  

 আজ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসএসকেএম হাসপাতালে গিয়ে হুঁশিয়ারি দেন ৪ ঘণ্টার মধ্যে কাজে যোগ না দিলে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এরপরেই ক্ষেপে ওঠে ডাক্তারদের সংগঠন। এনআরএস হাসপাতালে জেনারেল বডি (জিবি) মিটিং করেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। তার পরই তাঁরা জানিয়ে দেন, মুখ্যমন্ত্রী কার্যত তাঁদের হুমকি দিয়েছেন। তাঁরা এই হুমকির কাছে মাথা নত করবেন না। আন্দোলন চালিয়ে যাবেন। উল্টে তাঁরা দাবি করেন, মুখ্যমন্ত্রীকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। নয়ত আন্দোলন চলবে। প্রসঙ্গত, চালু হয়েছে এসএসকেএম-র জরুরি বিভাগ।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top