News Flash

  • Home
  • Uncategorized
  • পশ্চিম জেলায় একশটি রেশনে নিত্যপণ্য বিক্রির চেষ্টা চলছে
Image

পশ্চিম জেলায় একশটি রেশনে নিত্যপণ্য বিক্রির চেষ্টা চলছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুন ৷৷ রেশন সপে নিত্যপণ্য সরবরাহের পরিকল্পনা করছে বিজেপি জোট সরকার৷ তাতে, রোজকার ব্যবহার্য্য বিভিন্ন সামগ্রী বাজারের তুলনায় কম দামে কিনতে পারবেন সাধারণ মানুষ৷ এদিকে, গণবন্টন ব্যবস্থায় সরিষার তেল সরবরাহের জন্য কেন্দ্রীয় কৃষি মন্ত্রকে আবেদন জানিয়েছে রাজ্য সরকার৷ আজ টাউন হলে চিনি প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে খাদ্য মন্ত্রী মনোজ দেব এই কথা জানিয়েছেন৷


খাদ্য ও জনসংভরণ মন্ত্রী মনোজ কান্তি দেব বলেন, পশ্চিম জেলার সদর মহকুমায় ১০০টি রেশন সপে পরীক্ষামূলক নিত্যপণ্য সরবরাহ শুরু হবে৷ তাতে, সফলতা মিললে সারা রাজ্যে রেশন সোপে নিত্যপণ্য সরবরাহের উদ্যোগ নেওয়া হবে৷ সাথে তিনি যোগ করেন, গণবন্টন ব্যবস্থায় সরিষার তেল সরবরাহে কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের কাছে সরিষা চেয়েছি৷ অনুমতি মিললে রাজস্থান থেকে সরিষা কিনে রাজ্যে তেল উৎপাদন করে গণবন্টন ব্যবস্থায় সরবরাহ করা হবে৷


প্রসঙ্গত, ত্রিপুরায় কংগ্রেস আমলেই সমবায় আন্দোলন শুরু হইয়াছিল৷ তাতে জোর পায় বাম আমলে৷ মূলত, মহাজনী শোষণ থেকে সাধারণ মানুষকে রক্ষা করার জন্যই এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল৷ তাতে, সাফল্যও হাতে এসেছিল৷ রাজ্যে বামফ্রন্টের শাসনে শহর এলাকার জন্য ল্যাম্পস এবং গ্রামীণ এলাকায় প্যাক্স গঠন করা হয়েছিল৷ তাছাড়া, জন্ম হয়েছিল আইতরমা নামক একটি বিপনী সংস্থার৷ সেখানে নিত্যপণ্য ছাড়াও বিভিন্ন সামগ্রী বিক্রয় হতো বাজারের তুলনায় কম দামে৷ বেশ কয়েকবছর ল্যাম্পস, প্যাক্স এবং আইতরমার সুযোগ সাধারণ মানুষ নিলেও দলতন্ত্র ও দূর্নীতির কারণে এই সমবায়ের গঙ্গাপ্রাপ্তি হয়৷


নানাহ দূর্নীতির ঘটনায় কার্য্যত বন্ধ হয়ে গিয়েছে বাম আমলের ওই সমবায় সংস্থাগুলি৷ ওই সমবায়গুলি থেকে মানুষের উপকারের বদলে স্ফীত হয়েছে সুবিধাবাদীদের পকেট৷ রাজ্যে সরকার পরিবর্তন হওয়ার পর পুণরায় সমবায়ের মাধ্যমে নিত্যপণ্যের সরবরাহের চিন্তাভাবনা শুরু হয়েছে৷


আজ খাদ্য ও জনসংভরণ মন্ত্রী মনোজ কান্তি দেব জানান, সদর মহকুমায় ১০০টি রেশন সপে নিত্যপণ্য বিক্রি করার চিন্তাভাবনা শুরু হয়েছে৷ তাতে, বাজার থেকে অনেকটাই কমদামে রেশন সপ থেকে সরবরাহ করা হবে৷ তাঁর কথায়, পরীক্ষামূলকভাবে ওই রেশন সপগুলিতে নিত্যপণ্য সরবরাহের উদ্যোগ নেওয়া হবে৷ তিনি বলেন, বিগত দিনে রাজ্যের বহু মানুষ রেশনমুখী হতেন না৷ কারণ, রেশনে নিম্ন সামগ্রী সরবরাহ করা হতো৷ কিন্তু, এখন প্রতিটি মানুষ রেশন থেকে চাল, ডাল ইত্যাদি সামগ্রী সংগ্রহ করছেন৷ তাঁর কথায়, এখন রেশনে চাল, ডাল, লবন, আটা, কেরোসিন এবং চিনি সরবরাহ করা হচ্ছে৷ আগামী দিনে সরিষার তেল সরবরাহেরও পরিকল্পনা রয়েছে৷ প্রতি কার্ড ১ লিটার করে সরিষার তেল সরবরাহের চিন্তাভাবনা চলছে৷


তিনি বলেন, কেন্দ্রীয় কৃষি মন্ত্রকে সরিষা সরবরাহের জন্য আবেদন জানানো হয়েছে৷ কারণ, খোলা বাজার থেকে সরিষা ক্রয় করার ক্ষেত্রে নানা সমস্যা রয়েছে৷ তাই, কেন্দ্রীয় সরকার অনুমোদন দিলে রাজস্থান থেকে সরিষা সংগ্রহ করে রাজ্যে তেল উৎপাদনের উদ্যোগ নেওয়া হবে৷ তিনি জানান, বিভিন্ন তেল প্রস্তুতকারক সংস্থার কাছ থেকে সরিষার তেল ক্রয় করে গণবন্টন ব্যবস্থায় সরবরাহ করতে চাইছি না৷ কারণ, এক্ষেত্রে গুনমান বজায় রাখতে জটিলতার সম্মুখীন হতে হবে৷


এদিকে, রেশন সপে নিত্যপণ্য সরবরাহে কিছু জটিলতা রয়েছে বলে জানিয়েছেন খাদ্য ও জনসংভরণ মন্ত্রী৷ তাঁর কথায়, নিত্যপণ্য বাজার থেকে কম দামে সরবরাহের ক্ষেত্রে জিনিষপত্র ভীষণ কম দামে পেতে হবে৷ তবেই, রেশন শোপে সরবরাহ করা সম্ভব হবে৷ তাছাড়া, নিত্যপণ্য রেশন শোপে বিক্রি করা হলে ব্যবসায়ীদের উপর প্রভাব পড়তে পারে৷ তাই, সমস্ত দিক বিবেচনা করেই এ-বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, জানান তিনি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top