News Flash

  • Home
  • Uncategorized
  • সিআরপিএফ জওয়ানদের উপর জঙ্গি হামলার কড়া নিন্দা রাজ্যপালের
Image

সিআরপিএফ জওয়ানদের উপর জঙ্গি হামলার কড়া নিন্দা রাজ্যপালের

শ্রীনগর, ১৩ জুন (হি.স.) : অনন্তনাগে সিআরপিএফ জওয়ানদের উপর জঙ্গি হামলার কড়া ভাষায় নিন্দা করলেন জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক। বৃহস্পতিবার রাজ ভবন থেকে প্রকাশিত এক প্রেস বিবৃতিতে রাজ্যপাল নাম না করে পাকিস্তানের বিরুদ্ধে তোপ দেগে বলেন, সীমান্তের ওপার থেকে মদত দেওয়া হয়েছে। তার ফলেই এই হামলা হয়েছে। জঙ্গি দমনে কড়া পদক্ষেপ থেকে যে ভারত পিছিয়ে আসবে না, তা বোঝা উচিত জঙ্গিদের। পাশাপাশি বিবৃতিতে শহিদ জওয়ানদের পরিবারবর্গের প্রতি শোক প্রকাশও করেছেন তিনি। 


বুধবার দুপুরে অনন্তনাগে জঙ্গি হামলায় সিআরপিএফ-এর দুই এএসআই-সহ শহিদ হন পাঁচ জওয়ান। পাশাপাশি গুরুতর আহত হন স্থানীয় থানার স্টেশন হাউজ অফিসার। এক নাবালিকাও এই জঙ্গি হামলায় আহত হয়েছে বলে জানা গিয়েছে।  পাল্টা জবাবে নিরাপত্তা বাহিনীর হামলা খতম হয় এক জঙ্গি। প্রেস বিবৃতিতে রাজ্যপাল বলেন, নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে বা জঙ্গি দমন যখনই নিরাপত্তা বাহিনী সফল হয়। তখনই সীমান্তের ওপার থেকে জঙ্গিদের মূলচক্রীর নির্দেশে নিরাপত্তা বাহিনী উপর এমন হামলা চালানো হয়। বুধবারে অনন্তনাগ জেলায় এমনই ফিদ্যায়ে হামলা চালানো হয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top