News Flash

  • Home
  • Uncategorized
  • সাংবাদিক মিলন দে সরকারের জীবনাবসান
Image

সাংবাদিক মিলন দে সরকারের জীবনাবসান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২, জুন৷৷ চলে গেলেন রাজ্যের প্রবীন সাংবাদিক মিলন দে সরকার৷ গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে জিবি মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছিল৷ চিকিৎসকদের সবচেষ্টা ব্যর্থ করে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন৷ তার মৃত্যুতে সংবাদিক মহল গভীর শোকাহত৷ মরদেহটি আগরতলা প্রেসক্লাবে নিয়ে আসা হলে প্রেসক্লাবের সভাপতি সুবল কুমার দে, পুর পারিষদ ফুলন ভট্টাচার্য সহ অন্যান্য সাংবাদিকরা প্রয়াতের মৃতদেহে পুস্পার্ঘ অর্পন করে শেষ শ্রদ্ধা নিবেদন করেন৷

প্রয়াত প্রবীণ সাংবাদিক মিলন দে সরকার ছিলেন আগরতলা প্রেসক্লাব ও ত্রিপুরা ওয়াকিঁ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে অন্যতম৷ তিনি ডেইলী দেশের কথা পত্রিকায় সাংবাদিকতা করতেন৷ তিনি ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও নির্ভিক সাংবাদিক৷ তাঁর মৃত্যুতে সংবাদ জগতের অপূরণীয় ক্ষতি হয়েছে৷ রাজ্যের সাংবাদিক মহল গভীরভাবে শোকাহত৷ জীবিতকালে তিনি মরনোত্তর দেহদানের অঙ্গীকার করেছিলেন৷ মরদেহটি আগরতলা প্রেস ক্লাব থেকে জিবি হাসপাতালে সমর্পনের জন্য নিয়ে যাওয়া হয়৷ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট এসোসিয়েশন এবং আগরতলা প্রেস ক্লাবের তরফ থেকে তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করা হয়েছে৷ শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top