News Flash

  • Home
  • Uncategorized
  • ড্রাগস মাফিয়ার বাড়িতে হানা, আটক পাঁচ যুবক
Image

ড্রাগস মাফিয়ার বাড়িতে হানা, আটক পাঁচ যুবক

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১২ জুন ৷৷ ড্রাগস মাফিয়ার বাড়িতে এলাকার যুবকদের হানা৷৫ যুবক আটক৷ উদ্ধার বাইক,মোবাইল, নগদ অর্থ সহ ১০ টি ড্রাগসের কৌটো৷ ঘটনা উত্তর জেলার কদমতলা থানা এলাকার সরস পুর গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডে৷ বাইক চুরির রেকেট এর সাথে ড্রাগস মাফিয়া জড়িত তা প্রকাশ্যে আসতে এলাকার যুবকরা এখন সক্রিয়৷ কদমতলা থানাধীন সরসপুর গ্রামের মান কুমার নাথ পিতা মৃত মানিক নাথের বাড়িতে হানা দিয়ে স্থানীয় যুবকরা ৫ নেশা কারবারিকে ড্রাগস সহ আটক করে কদমতলা পুলিশের হাতে তুলে দেয়৷এদের নাম অভিজিৎ নাথ (৩১) শম্ভু দাস (২৭) রাজু নাথ (৩১) মিঠুন নাথ (২৫) রাজেশ দেব (২৫) এরা সকলেই ধর্মনগর থানা এলাকার বাসিন্দা৷

কদমতলা থানার পুলিশ এই বাড়িতে থাকা মান কুমার নাথের মাকেও থানায় তুলে আনে৷জানা গেছে ড্রাগস কারবারের সাথে এই মহিলা ও জড়িত৷ তারসাথে ড্রাগস কারবারীদের টট্ট০৫ঙ্ক/৫০৬৮ এবং টট্ট০২/৫১৬৮ নম্বরের দুটি বাইক আটক করেছে পুলিশ৷ উদ্ধার করেছে পাঁচটি মোবাইল ফোন এবং নগদ ১৪৫৭০ টাকা৷ কদমতলা থানার পুলিশ একটি মামলা হাতে নিয়ে তদন্ত করছে৷ তবে ধৃত যুবকরা নিজেদের আগর ব্যবসায়ী বলে দাবি করছে৷ আগর কিনতেই নাকি তারা কদমতলা এসেছিল৷ পাশাপাশি বাড়ির মালিক মান কুমার নাথ ড্রাগসের একটি প্যাকেট নিয়ে বাড়ি থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে এমনটা স্থানীয় যুবকদের অভিযোগ৷

এদিকে স্থানীয় যুবকরা জানায় দীর্ঘদিন থেকে মান কুমার নাথের বাড়িতে অবৈধভাবে ড্রাগস কারবার চলছিল৷ অবশেষে এলাকার যুবকদের যৌথ উদ্যোগে পাঁচজন ড্রাগস কারবারি যুবককে হাতেনাতে পাকড়াও করে স্থানীয় যুবকরা৷ তাদের কাছ থেকে বেশ কিছু ড্রাগস এর কৌটা উদ্ধার করা হয়৷ উদ্ধার হয় সিরিঞ্জ ও খালি কৌটা৷ অপরদিকে কদমতলা থানার ওসি দেবজিত চ্যাটার্জি জানান, উনারা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে ড্রাগস কারবারি ৫ যুবকসহ ১০ টি ড্রাগস এর কৌটা উদ্ধার করে থানাতে নিয়ে এসেছেন এবং একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরুুু করে দিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top