News Flash

  • Home
  • Uncategorized
  • প্রবল বর্ষণে গুজরাটে মৃত্যু ছ’জনের, ৫৬০টি গ্রামে বিদ্যুৎ বিভ্রাট ও দুর্ভোগ
Image

প্রবল বর্ষণে গুজরাটে মৃত্যু ছ’জনের, ৫৬০টি গ্রামে বিদ্যুৎ বিভ্রাট ও দুর্ভোগ

আহমেদাবাদ, ১৩ জুন (হি.স.): ঘূর্ণিঝড় ‘বায়ু’-র প্রভাবের আগেই গুজরাটে প্রাণ হারালেন ছ’জন| বিগত দু’দিনে প্রবল বর্ষণে ছ’জনের মৃত্যু হয়েছে| বৃহস্পতিবার এমনই জানালেন রাজস্ব দফতরের অতিরিক্ত মুখ্য সচিব পঙ্কজ কুমার| এদিন পঙ্কজ কুমার জানিয়েছেন, ‘‘বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ‘বায়ু’-র প্রভাবে হতাহতের কোনও খবর নেই| বিগত দু’দিনে বর্ষার জেরে মৃত্যু হয়েছে ছ’জনের|


তবে, ঘূর্ণিঝড় ‘বায়ু’-র প্রভাবে গুজরাটের ৫৬০টি গ্রামে বিদ্যুৎ বিভ্রাটের জেরে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ| পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে গুজরাট উর্জা বিকাশ নিগম লিমিটেড (জিইউভিএনএল)। জিইউভিএনএল-এর ভারপ্রাপ্ত ম্যানেজিং ডিরেক্টর শামীনা হুসেন জানিয়েছেন, ‘‘ঘূর্ণিঝড় ‘বায়ু’-র প্রভাবে সৌরাষ্ট্র এবং দক্ষিণ গুজরাটে প্রায় ৫৬১ ফিডার লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে| ৫৬০টি গ্রামে খুব শীঘ্রই বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হবে, সে বিষয়ে আমরা আত্মবিশ্বাসী|’ 

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top