News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে যান সন্ত্রাসে গুরুতর জখম চারজন
Image

পৃথক স্থানে যান সন্ত্রাসে গুরুতর জখম চারজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/খোয়াই, ১২ জুন ৷৷ বাইকের ধাক্কায় গুরুতর আহত পথচারী৷ ঘটনা খোয়াই থানাধীন চেবরী এলাকায়৷ মঙ্গলবার রাত আনুমানিক ৮টা নাগাদ সুদর্শন দেবনাথ নামে এক ব্যক্তি চেবরী বাজারের দিকে যাচ্ছিল৷ এমন সময় আচমকা একটি দ্রুত গতি সম্পন্ন বাইক এসে সুদর্শন দেবনাথকে সজোড়ে ধাক্কা দেয়৷ সঙ্গে সঙ্গে সুদর্শন বাবু মাটিতে লুটিয়ে পড়েন৷ প্রত্যক্ষদর্শীরা তাকে সঙ্গে সঙ্গে চেবরী প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়৷ কিন্তু আঘাত গুরুতর হওয়ায় তাকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসা হয়৷ কর্তব্যরত চিকিৎসকরা আহত সুদর্শন দেবনাথকে উন্নত চিকিৎসার জন্য জিবি রেফার করেন৷ আহত সুদর্শন দেবনাথের বয়স ৪৫ বছর এবং তার বাড়ি পূর্ব চেবরী এলাকায় বলে জানা গেছে৷


এদিকে, সিধাই থানার অধীন বেলথাং এলাকায় বুধবার সকালে একটি সুকটি ও বুলেরো গাড়ির মধ্যে মুখোমুখী সংঘর্ষ হয়৷ তাতে দুজন গুরুতর আহত হয়েছেন৷ তাদের আগরতলা জি বি হাসপাতালে রেফার করা হয়েছে সিধাই মোহনপুর হাসপাতাল থেকে৷ জানা গিয়েছে, টিআর-০৬-৪৮৪৮ নম্বরের একটি সুকটি আগরতলা থেকে খোয়াই যাচ্ছিল৷ বিপরীত দিক থেকে আসছিল টিআর-০৬-১৯৪৩ নম্বরের বুলেরো গাড়িটি৷ দুটি গাড়ীর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়৷ পরে সিধাই থানার পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে৷ সিধাই থানার পুলিশ দুর্ঘটনার একটি মামলা নিয়েছে৷


মদমত্ত অবস্থায় মাত্রাতিরিক্ত গতিতে বাইক চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পরে গুরুতর ভাবে আহত হল এক ব্যক্তি৷ আহত ব্যক্তির নাম দীপক বিশ্বাস৷ তিনি মুহুরির কাজ করতেন৷ ঘটনার বিবরণে জানা যায় মঙ্গলবার রাতে মদমত্ত অবস্থায় মাত্রাতিরিক্ত গতিতে বাইক চালাতে গিয়ে বিশালগড় থানার অন্তর্গত বিশালগড় রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয়ের মূল ফটক সংলগ্ণ এলাকায় তিনি দুর্ঘটনার কবলে পড়েন৷এলাকার লোকজন রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় দীপক বিশ্বাসকে দেখতে পেয়ে দমকল বাহিনীর কর্মীদের খবর দেন৷ দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে এসে দীপক বিশ্বাসকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়৷ সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে হাপানিয়া হাসপাতালে স্থানান্তর করে দেওয়া হয়৷ বর্তমানে তিনি হাপানিয়া হাসপাতালে চিকিৎসাধীন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top