News Flash

  • Home
  • Uncategorized
  • হকার্স কর্নার ও মাস্টার পাড়ায় অগ্ণিকান্ড, অল্পেতে রক্ষা
Image

হকার্স কর্নার ও মাস্টার পাড়ায় অগ্ণিকান্ড, অল্পেতে রক্ষা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২, জুন৷৷ মঙ্গলবার গভীর রাতে ভয়াবহ অগ্ণিকাণ্ডের ফলে আগুনে পুড়ে ছাই হয়ে গেল রাজধানীর হকার্স কর্নার এলাকার দুইটি দোকান৷ ক্ষতিগ্রস্ত দোকানদারদের বক্তব্য দোকানের সন্মুখে রাখা ডাস্টবিন থেকে আগুনের সুত্রপাত হয়েছে৷ গভীররাতে স্থানীয়রা আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে দমকল বাহিনিকে খবর দেয়৷ দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে৷ তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই দুইটি দোকানের আসবাবপত্র সহ সকল সামগ্রী আগুনে পুড়ে ছাই হয়ে গেছে৷ এই অগ্ণিকাণ্ডের ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৬ থেকে ৭ লক্ষ টাকা বলে জানা গেছে৷


এদিকে, রাজধানীর মহারাজগঞ্জ বাজার সংলগ্ণ মাস্টার পাড়া এক বাড়িতে ভয়াবহ অগ্ণিকাণ্ডের ফলে পুড়ে ছাই হয়ে গেল দুইটি ঘর৷ মাষ্টার পাড়ার বাসিন্দা বেণীমাধব ভৌমিকে বাড়ির ঘড়ের অভ্যন্তর থেকে এইদিন সকলে ধুঁয়া বের হতে দেখে বাড়ির লোকজন৷ মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা সমগ্র ঘরকে গ্রাস করে নেয়৷ সাথে সাথে তারা খবর দেয় দমকল বাহিনিকে৷ ছুটে আসে পাড়া প্রতিবেশীরাও৷ দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিভানোর কাজ শুরু করে৷

শেষ পর্যন্ত দমকল বাহিনীর দুইটি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে৷ ততক্ষণে বাড়ির দুইটি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে৷ একই সাথে ঘড়ের অভ্যন্তরে থাকা আসবাবপত্রও আগুনে পুড়ে ছাই হয়ে যায়৷ বাড়ির মালিক বেণীমাধব ভৌমিক জানান বিদ্যুতের শট-সার্কিট থেকে হয়তো আগুনের সুত্রপাত ঘটেছে৷ দমকল বাহিনীর এক কর্মী জানান এই বাড়িটিতে বেণীমাধব ভৌমিক থাকতেন না৷ তিনি অন্যত্র ভাড়া থাকতেন৷ তিনি আরও জানান ক্ষয়খতির পরিমাণ আনুমানিক আড়াই থেকে তিন লক্ষ টাকা হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top