News Flash

  • Home
  • Uncategorized
  • ভূয়ো রেশন কার্ড বাজেয়াপ্ত করে সাশ্রয় হওয়া ৬৩ কোটি টাকায় রেশনে ডাল চিনি দেয়া হচ্ছে : মুখ্যমন্ত্রী
Image

ভূয়ো রেশন কার্ড বাজেয়াপ্ত করে সাশ্রয় হওয়া ৬৩ কোটি টাকায় রেশনে ডাল চিনি দেয়া হচ্ছে : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুন ৷৷ ভূয়ো রেশন কার্ড বাজেয়াপ্ত করে যে অর্থ সাশ্রয় হয়েছে, তাতেই ফের গণবন্টন ব্যবস্থায় ডাল-চিনি সরবরাহ করা হচ্ছে৷ বুধবার গণবন্টন ব্যবস্থায় চিনি সরবরাহ পুণরায় চালু উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এ-কথা জোর গলায় বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তাঁর কথায়, স্বচ্ছতা থাকলেই মানুষের সেবা করা সম্ভব৷ তাই, রাজ্যে সরকার পরিবর্তন হওয়ার পর থেকে গণবন্টন ব্যবস্থাকে অন্তিম ব্যাক্তির কাছে পৌছানো গিয়েছে৷


প্রসঙ্গত, এখন থেকে প্রতি মাসে ১ কেজি চিনি কার্ড পিছু সরাবরাহ করা হবে৷ চলতি মাসে গত দুই মাসের সহ তিন কেজি করে চিনি সরবরাহ করা হবে৷ প্রতি কেজি ২৩ টাকা দরে চিনি পাওয়া যাবে রেশন শপে৷ আজ উদ্বোধনী অনুষ্ঠানে দশ জন সুবিধাভোগীর হাতে তিন কেজি করে চিনি তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী৷


আজ মুখ্যমন্ত্রী দাবি করেন, কেন্দ্রীয় প্রকল্প অন্তিম ব্যাক্তি পর্যন্ত পৌছানো সম্ভব, আগে মানুষ তা বিশ্বাসই করতেন না৷ কিন্তু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কর্মপদ্ধতির মাধ্যমে অসম্ভব এখন সম্ভব হয়েছে৷ তাঁর কথায়, পূর্বতন মুখ্যমন্ত্রী নিজের স্বচ্ছ ভাবমূর্তি তৈরি করে গিয়েছেন৷ অথচ, ৬২ হাজার ভূয়ো রেশন কার্ড কেন রেখে গেছেন তার জবাব এখনো পাওয়া যায়নি, কটাক্ষের সুরে বলেন তিনি৷ তাঁর দাবি, এখন সমস্ত কাজের হিসাব জনগণের কাছে উপলব্ধ হচ্ছে৷ কিন্তু, আগে হিসেব থাকত শুধু মুখ্যমন্ত্রী, খাদ্যমন্ত্রী এবং পার্টির কর্মকর্তাদের কাছে৷


বিপ্লব কুমার দেব দৃঢ় প্রত্যয়ের সাথে বলেন, মানুষের সেবা করার জন্য নতুন করে রাজস্ব আদায়ের প্রয়োজন হয় না৷ স্বচ্ছতা বজায় রাখলেই জনগণকে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া সম্ভব হয়৷ তাঁর কথায়, ৬২ হাজার ভূয়ো রেশন কার্ড বাজেয়াপ্ত করে বছরে ৬৩ কোটি টাকা সাশ্রয় হচ্ছে৷ ওই টাকায় গণবন্টন ব্যবস্থায় ডাল সরবরাহ শুরু হয়েছে, এখন চিনিও দেওয়া হচ্ছে৷ শুধু তাই নয়, আগামী দিনে সরিষার তেল দেওয়ারও পরিকল্পনা রয়েছে৷


তিনি বলেন, পরিকল্পনা দপ্তরের পর্যালোচনা বৈঠকে খাদ্য দপ্তরের সচিব প্রস্তাব দিয়েছেন আগামী বাজেটে ১৭০ কোটি টাকা কৃষক কল্যাণে বরাদ্দ করা হলে ১ লক্ষ মেট্রিক টন ধান ক্রয় করা সম্ভব হবে৷ তাতে, প্রচুর কৃষক উপকৃত হবেন৷ সে-বিষয়েও চিন্তাভাবনা শুরু করেছে রাজ্য সরকার, জানান মুখ্যমন্ত্রী৷ তাঁর বক্তব্য, সরকার পরিবর্তন হওয়ার পর রাজ্যে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় শুরু হয়েছে৷ শুরুতে এফসিআই ধান ক্রয় করলেও মিলের অভাবে তারা হাত গুটিয়ে নিয়েছে৷ তাই, এখন রাজ্য সরকারই ত্রিপুরার কৃষকদের কাছ থেকে সরাসরি ন্যুনতম সহায়ক মূল্যে ধান কিনছে৷ তিনি বিদ্রুপ করে বলেন, পূর্বতন সরকার বছরে ৬০ কোটি টাকা হাফিজ করে ২৫ বছর ক্ষমতায় টিকেছে৷ কিন্তু, বিজেপি সরকার প্রায় ২০০ কোটি টাকা খরচ করে কৃষকদের কাছ ধান ক্রয় করে ৫০ বছর ক্ষমতায় টিকে থাকবে৷ তাঁর কটাক্ষ, চুরির জোরে নয়, কৃষকের জোরে ক্ষমতায় টিকে থাকে মোদি সরকার৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top