News Flash

  • Home
  • Uncategorized
  • জম্মু থেকে মাদক সহ গ্রেফতার ৪
Image

জম্মু থেকে মাদক সহ গ্রেফতার ৪

শ্রীনগর, ১৩ জুন (হি.স.) :  আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের চারজন সদস্যকে গ্রেফতার করল পুলিশ। তার সঙ্গে হেরোইনও বাজেয়াপ্ত করে পুলিশ। ঘটনাটি ঘটেছে, জম্মু শহরে। বৃহস্পতিবার পুলিশ সূত্রে এই তথ্য জানা গিয়েছে।

জম্মু শহর থেকে আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের চারজন সদস্যকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, পুলিশের একটি দল জম্মু শহরের কুঁজওয়ানি এলাকায় টহল দেওয়ার সময় একটি গাড়ি থেকে ১৭৫ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করে। ওই গাড়িতে আন্তঃরাজ্য চক্রের হেরোইন পাচারকারীর চারজন সদস্য ছিল। তাদের গ্রেফতারও করে পুলিশ।

ধৃতদের নাম, সন্দীপ কুমার, নিসার আহমেদ, সন্দীপ কুমার এবং রাঘবীর সিং। নিসারের বাড়ি কাশ্মীরের শোপিয়ানে, সন্দীপ কুমারের বাড়ি পঞ্জাবের জলন্ধরে, আর এক সন্দীপ কুমারের বাড়ি হিমাচল প্রদেশের বিলাসপুরে এবং রাঘবীর সিং-য়ের বাড়ি জলন্ধরে। এদের সকলের বিরুদ্ধেই মামলা রুজু করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top