News Flash

  • Home
  • Uncategorized
  • বাঁশ পরিবহনে কঠোর শর্ত আরোপ
Image

বাঁশ পরিবহনে কঠোর শর্ত আরোপ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন ৷৷ রাজ্যে বাঁশ এক স্থান থেকে অন্যত্র নিয়ে যেতে কঠোর শর্ত আরোপ করেছে বন দপ্তর৷ প্রস্তাবিত ফরমেটে আবেদন এবং অনুমতি ক্রমে বাঁশ একস্থান থেকে অন্যস্থানে নিয়ে যাওয়া যাবে৷ প্রসঙ্গত, ত্রিপুরা ফরেস্ট ট্রানজিট রুলস্ সংশোধন করা হয়েছে৷ এর ভিত্তিতেই বাঁশ পরিবহনে কঠোর শর্ত আরোপ করা হয়েছে৷

সংশোধিত নিয়ম অনুযায়ী ব্যক্তিগত মালিকানাধীন জমিতে উৎপাদিত বাঁশ এক স্থান থেকে অন্যস্থানে নিয়ে যেতে ফর্ম এফ-১ এর মাধ্যমে বিট আফিসারের কাছে আবেদনক্রমে অনুমতি নিতে হবে বাঁশ মালিকদের৷ এই অনুমোদন ব্যতিত বাঁশ পরিবহনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷

এদিকে, ব্যক্তিগত মালিকানাধীন নয় এমন জমিতে উৎপাদিত বাঁশ অন্যত্র নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিট অফিসার অথবা জয়েন্ট ফরেস্ট ম্যানেজম্যান্ট কমিটির কাছে ফর্ম এফ-২ এর মাধ্যমে নির্ধারিত শুল্ক প্রদান করে অনুমতি নিতে হবে৷ এক্ষেত্রেও এই শর্ত পালন না করে বাঁশ পরিবহনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷

এছাড়া, বাঁশ রাজ্যের বাইরে রপ্তানির ক্ষেত্রে সাব ডিভিশন্যাল ফরেস্ট অফিসারের কাছে ফর্ম এফ-৩ এর মাধ্যমে অনুমতি নিতে হবে৷ সাব ডিভিশন্যাল ফরেস্ট অফিসার জাতীয় পারমিট প্রদান করলেই বাঁশ রপ্তানি করা যাবে৷ এক্ষেত্রেও এই অনুমতি না নিয়ে বাঁশ পরিবহনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷

তবে, বাঁশজাত সামগ্রী পরিবহনে কোনও বিধি নিষেধ জারি করা হয়নি৷ বিক্রয়কর প্রদান করে ওই ধরনের সামগ্রী পরিবহনে ছাড় দেওয়া হয়েছে৷ প্রসঙ্গত, রাজ্যে বাঁশ বাঁকা পথে বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে৷ অনেক সময় রাজ্যের বাইরেও কোনও অনুমোদন ছাড়াই বাঁশ পাঠিয়ে দিচ্ছেন উৎপাদনকারীরা৷ এই বেআইনি কার্যকলাপে রাশ টানতেই আইন সংশোধন করা হয়েছে বলে মনে করা হচ্ছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top