News Flash

  • Home
  • Uncategorized
  • যুব কংগ্রেসের গণবস্থান শেষ
Image

যুব কংগ্রেসের গণবস্থান শেষ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন ৷৷ লাগাতার নির্বাচনোত্তর সন্ত্রাসের প্রতিবাদে দু’দিনব্যাপী গণ-অবস্থান আন্দোলন সংগঠিত করেছে যুব কংগ্রেস৷ রাজধানী আগরতলা শহরের প্রাণকেন্দ্র ওরিয়েন্ট চৌমুহনি সংলগ্ণ গুরুজি কনফারেন্স হলের সামনে তারা গণ-অবস্থানে শামিল হন৷ গণ-অবস্থানের শেষদিনে প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি বীরজিৎ সিন্হা বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির অভিযোগ আনেন৷


রাজ্যে ২৫ বছরের বাম শাসনের অবসানের পর বিজেপি’র নেতৃত্বে নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর জনগণ আশা করেছিলেন সন্ত্রাস থেকে মুক্ত হওয়া যাবে৷ কিন্তু বাম আমলের ভূত এখনও তাড়া করে বেড়াচ্ছে বিরোধীদের৷ লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরও নির্বাচনোত্তর সন্ত্রাস বন্ধ হয়নি৷ রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সন্ত্রাস বন্ধের জন্য মুখে মুখে পুলিশকে নির্দেশ দিলেও তা কার্যকরী করার তেমন কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি বীরজিৎ সিনহা৷ তিনি সোমবার প্রদেশ যুব কংগ্রেস আয়োজিত দু’দিনব্যাপী গণ-অবস্থানের শেষদিনে গণ-অবস্থান মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে চরম ব্যর্থতা অভিযোগ এনেছেন৷

তিনি বলেন, রাজ্যের মানুষ বামফ্রন্টকে ক্ষমতাচ্যুত করার জন্য বিজেপিকে বিকল্প শক্তি হিসেবে বেছে নিয়েছিলেন৷ কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পর জনগণের সেই প্রত্যাশা পূরণ হয়নি৷ বিশেষ করে বিরোধী দল কংগ্রেসের নেতা কর্মীদের মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি, বাড়িঘরে হামলা, অগ্ণিসংযোগ, কংগ্রেস অফিস ভাঙচুর ইত্যাদি ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে৷ এর বিরুদ্ধে আরও বৃহত্তর আন্দোলনে শামিল হওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি বীরজিৎ সিন্হা৷
রাজ্যে অবিলম্বে নির্বাচনোত্তর সন্ত্রাস বন্ধ করার জন্য প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে গণ-অবস্থান মঞ্চ থেকে জোড়ালো দাবি জানানো হয়েছে৷ অন্যথায় যুব কংগ্রেস রাজ্যব্যাপী বৃহত্তর আন্দোলনে শামিল হবে বলেও জানানো হয়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top