News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর প্রদেশে আমরোহতে গঙ্গায় তলিয়ে গেলেন ৭ জন : মৃত্যু পাঁচজনের, নিখোঁজ দু’জন
Image

উত্তর প্রদেশে আমরোহতে গঙ্গায় তলিয়ে গেলেন ৭ জন : মৃত্যু পাঁচজনের, নিখোঁজ দু’জন

আমরোহ (উত্তর প্রদেশ), ১১ জুন (হি.স.): উত্তর প্রদেশের আমরোহ জেলায় গঙ্গায় স্নান করার সময় তলিয়ে গেলেন একই পরিবারের ৭ জন সদস্য| গঙ্গায় তলিয়ে যাওয়া ৭ জনের মধ্যে ইতিমধ্যেই পাঁচজনের মৃত্যু হয়েছে, এছাড়াও মঙ্গলবার দুপুর পর্যন্ত নিখোঁজ রয়েছেন আরও দু’জন| মৃতদের নাম হল, বান্টি (২১), সঞ্জীব (১৮), বিপিন (২১), মনোজ (২০) এবং সঞ্জীব (১৭)| এছাড়াও নিখোঁজ রয়েছেন গৌতম (২০) এবং ধর্মেন্দ্র (১৬) নামে ওই পরিবারের দু’জন সদস্য| সার্কেল অফিসার (ধানাউরা) মোনিকা যাদব জানিয়েছেন, ‘মুণ্ডন’ অনুষ্ঠান শেষে সোমবার আমরোহ জেলার বৃজঘাটে গঙ্গায় স্নান করছিলেন একই পরিবারের বেশ কয়েকজন সদস্য| তাঁদের বাড়ি লুহারি গ্রামে| গঙ্গায় স্নান করার সময় হঠাত্ই তাঁদের মধ্যে দু’জন গঙ্গায় তলিয়ে যায়| ওই দু’জনকে বাঁচাতে গঙ্গায় ঝাঁপিয়ে পড়েন আরও পাঁচজন|

সার্কেল অফিসার আরও জানিয়েছেন, গঙ্গায় তলিয়ে গিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে| এছাড়াও নিখোঁজ রয়েছেন আরও দু’জন| জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)-র একটি টিম নিখোঁজ দু’জনের খোঁজ চালাচ্ছে| এই ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ আখ্যা দিয়ে মৃতদের পরিবারের প্রতি শোকজ্ঞাপন করেছেন জেলা শাসক উমেশ মিশ্র|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top