News Flash

  • Home
  • Uncategorized
  • প্রলয়ের শিক্ষার সমস্ত দায়িত্ব নিয়েছে সরকার : মুখ্যমন্ত্রী
Image

প্রলয়ের শিক্ষার সমস্ত দায়িত্ব নিয়েছে সরকার : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন ৷৷ শুধুমাত্র মনের প্রবল ইচ্ছাশক্তি ও সাহসিকতাকে কাজে লাগিয়ে পা দিয়ে লিখে মাধ্যমিক পরীক্ষায় দুটি বিষয়ে লেটার মার্কস-সহ মোট ৩৪৬ নম্বর পেয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে প্রলয় দে৷ তার এই অভূতপূর্ব সাফল্যকে কুর্নিশ জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দে৷ পা দিয়ে লিখে মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে ইতিহাস সৃষ্টি করেছে প্রলয়, তাই তাঁর পড়াশুনার সমস্ত দায়িত্ব বহন করবে রাজ্য সরকার, ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷


প্রসঙ্গত, শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে এ-বছর মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ উদয়পুরের মাতাবাড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র প্রলয় দে-কে আজ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব৷ আজ প্রলয় দে তার বাবা সুমনকুমার দে এবং মা পুতুল গুহ দে’কে নিয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনে সাক্ষাৎ করে৷ মুখ্যমন্ত্রী দেব প্রলয় দে-র পড়াশুনার ব্যাপারে বিস্তারিত খোঁজখবর নেন এবং রাজ্য সরকার তার পাশে রয়েছে বলে আশ্বাস দেন৷


সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মুখ্যমন্ত্রী বলেন, প্রতিকূলতার বিরুদ্ধে নিজের জীবনকে কীভাবে গড়ে তুলতে হয় প্রলয় দে তার এক উজ্জ্বল দৃষ্টান্ত৷ দিব্যাঙ্গজনরা কোনও ক্ষেত্রেই যে পিছিয়ে নেই প্রলয় সেটাই প্রমাণ করে দিয়েছে৷ মুখ্যমন্ত্রী বিপ্লব জানান, ভবিষ্যতে কৃতী ছাত্র প্রলয় দে’র উচ্চশিক্ষার জন্য যাবতীয় ব্যয়ভার রাজ্য সরকার বহন করবে৷ বর্তমানে সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দফতরের পক্ষ থেকে দিব্যাঙ্গ হিসেবে প্রলয় যে মাসিক ভাতা পাচ্ছে তার পাশাপাশি পড়াশুনার জন্য আর কী কী সুযোগ সুবিধা দেওয়া যেতে পারে সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে৷ উল্লেখ্য, প্রলয় দে’র জন্ম থেকেই দু’হাত অকেজো৷


আজ প্রলয় জানিয়েছে, পা দিয়ে লিখতে তার কোনও অসুবিধা হয় না৷ বরং মাধ্যমিক পরীক্ষায় প্রতিটি বিষয়ের জন্য বরাদ্দ তিন ঘণ্টার আগেই তার উত্তর দেওয়া শেষ হয়ে যেত৷ প্রলয় আরও জানিয়েছে, এই কৃতিত্বের পেছনে সবচেয়ে বড় অবদান তার বাবা ও মায়ের৷ ভবিষ্যতে বিজ্ঞান নিয়ে পড়ার বদলে কলা বিষয় নিয়ে পড়াশুনা করতে চাইছে প্রলয়৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top