News Flash

  • Home
  • Uncategorized
  • বিলোনীয়ায় মৎস্য দপ্তরে চাকুরীর ভূয়ো অফার, পুলিশের জালে যুবক
Image

বিলোনীয়ায় মৎস্য দপ্তরে চাকুরীর ভূয়ো অফার, পুলিশের জালে যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন৷৷ কোন ইন্টারভিউ ছাড়াই নিয়োগপত্র হাতে পেয়ে হতবাক খোদ চাকরিপ্রার্থী৷ ঘটনার সত্যতা যাচাই করতে এসে পুলিশের জালে খোদ চাকরিপ্রত্যাশী যুবক৷ সোমবার দুপুরে বিলোনিয়ার মৎস্য দপ্তরের জেলা অফিসে এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়৷ পুলিশ সূত্রে খবর, ধৃত যুবকের নাম কিংকর দাস৷ বাড়ি ধলাই জেলার কমলপুর মহকুমার গংাছড়া গ্রামে৷ আগামী ২০জুন দক্ষিন জেলা মৎস্য দপ্তরে ফিসারীএসিস্ট্যান্ট পদে যোগ দেওয়ার নিয়োগ পত্র পায় এই যুবক৷ রাজ্য সরকারের মৎস্য দপ্তরের অধিকর্তা ডি কে চাকমার সই করা সেই নিয়োগ পত্র নিয়ে সোমবার বিলোনিয়া অফিসে আসে সে৷ দেখা করেন সুপারেন্ডেন্ট এস সি মজুমদারের সাথে৷

এতেই বাধে বিপত্তি৷ নতুন কোন নিয়োগের আগাম কোন খবর জানা না থাকায় সুপারেন্ডেন্ট অধিকর্তার সাথে টেলিফোনে যোগাযোগ করলে জানতে পারেন এমন কোন নিয়োগপত্র ছাড়া হয়নি৷ এখন সুপারেন্ডেন্ট ভূয়া নিয়োগপত্র দেখানো বিষয়টি বিলোনিয়া থানায় জালানে পুলিস এসে চাকুরী প্রার্থী যুবকে আটক করে থানায় নিয়ে আসে৷ পুলিসের জিজ্ঞাসা বাদে যুবক জানায়, সে সম্পূর্ণ নিদোষ৷ ২০১৮ সালের শেষের দিকে সে ফিসারী এসিস্ট্যান্টের অফায় পেয়েছিলো৷ অফার পূরণ করে গুরখাবস্তি অফিসে জমাও দিয়েছিল৷ নির্বাচন ঘোষনা হয়ে যাওয়ায় নিয়োগপত্র পায়নি৷ গর ৩ জুন ডাক যোগে সেই পদে যোগ দেওয়ার নিয়োগপত্র হাতে পায়৷ নতুন সরকার এসে সব পূরনো নিয়োগে নিষেধাজ্ঞা জারী করার বিষয়টি যুবকের মাথায় আসতেই সন্দেহ হয় তার৷

এরপর বিভিন্ন মহলে যোগাযোগ শুরু করে সে৷ সেইমত সোমবার অফিস দেখতে ও খোজখবর করতে বিলোনিয়া এসেছিল বলে যুবক পুলিসের কাছে দাবী করেছে৷ দপ্তর কিংবা পুলিস কেউই তার কথায় কর্ণপাত করছে না বলে প্রতিবেদকে জানায় ধৃত কিংকর দাস৷ কমলপুর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র কিংকরের বাবা যতিন্দ্র দাস পেশায় তহশিলদার৷ ছোটভাই ইংিনিয়ারিং পড়ুয়া৷ ধৃত যুবকের দাবী সে চাকুরীতে যোগ দিতে আসেনি৷ শুধু নিয়োগপত্রটি সঠিক কিনা তা দেখতেই বিলোনিয়ায় আসা৷ এতেই সে ভূয়া নিয়োগপত্র দিয়ে চাকুরী বাগিয়ে নেওয়ার অভিযোগে অভিযুক্ত হয়ে পুলিসের জালে জরিয়ে পরলো৷ তথ্যভিজ্ঞ মহলের মতে যদি ধৃত যুবকের সব কথা সত্যি হয়, তাহলে দপ্তরের ভেতরেই যে গলদ রয়েছে তা কিন্তু স্পষ্ট৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top