News Flash

  • Home
  • Uncategorized
  • প্রয়াত প্রখ্যাত অভিনেতা গিরিশ কারনাড : শোকের ছায়া শিল্পী মহলে
Image

প্রয়াত প্রখ্যাত অভিনেতা গিরিশ কারনাড : শোকের ছায়া শিল্পী মহলে

বেঙ্গালুরু, ১০ জুন (হি.স.): প্রয়াত হলেন প্রখ্যাত নাট্যকার, অভিনেতা এবং পরিচালক গিরিশ কারনাড| দীর্ঘদিন অসুস্থ থাকার পর সোমবার সকালে বেঙ্গালুরুতে নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি| বিশিষ্ট অভিনেতা গিরিশ কারনাডের মৃত্যুকালে বয়স হয়েছিল ৮১ বছর| ১৯৩৮ সালের ১৯ মে তত্কালীন বম্বে শহরে জন্ম হয়েছিল গিরিশের| চার ভাই-বোনের মধ্যে তৃতীয় ছিলেন তিনি| প্রাথমিক পড়াশোনা কর্ণাটকে| অঙ্ক এবং সংখ্যাতত্ত্বে স্নাতক হওয়ার পর রাজনীতি এবং অর্থনীতি নিয়ে অক্সফোর্ডে পড়াশোনা করেন| বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন গিরিশ| তাঁর শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হয়ে যাওয়ায় সোমবার সকাল ৬.৩০ মিনিট নাগাদ বেঙ্গালুরুর লাভেলি রোডের বাড়িতে জীবনাবসান হয়েছে তাঁর|

চার দশকেরও বেশি সময় ধরে নাট্য চর্চার সঙ্গে যুক্ত ছিলেন গিরিশ কারনাড| হিন্দি ছাড়াও আরও বেশ কয়েকটি ভাষায় অভিনয় করেছিলেন তিনি| ১৯৬০ সালে কন্নড় ভাষায় লেখক হিসেবে গিরিশ পরিচিতি পেতে শুরু করেন| পদ্মশ্রী এবং পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হয়েছিলেন গিরিশ| চারটি ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন গিরিশ কারনাড| ১৯৭০ সালে মুক্তিপ্রাপ্ত  ‘সংস্কার’ ছিল গিরিশের ডেবিউ ছবি| এছাড়াও ‘নিশান্ত’, ‘মন্থন’, ‘স্বামী’, ‘পুকার’ প্রভৃতি ছবিতে অভিনয় করেছিলেন তিনি| ১৯৮৬-’৮৭-তে জনপ্রিয় টিভি ধারাবাহিক ‘মালগুড়ি ডেজ’-এ অভিনয় করেছিলেন গিরিশ কারনাড|

প্রখ্যাত অভিনেতা গিরিশ কারনাডের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| মাইক্রোব্লগিং সাইট টুইটার মারফত শোকবার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, ‘সমস্ত মাধ্যমে বহুমুখী অভিনয়ের জন্য চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন গিরিশ কারনাড|…তাঁর মৃতু্যতে শোকস্তব্ধ| আত্মার শান্তি কামনা করি|’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও গিরিশ কারনাডের প্রয়াণে শোকস্তব্ধ বলিউড তারকারা| শোকের ছায়া শিল্পী মহলে|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top