News Flash

  • Home
  • Uncategorized
  • রাঁচি থেকে পাটনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, ঝাড়খণ্ডে মৃত্যু ১১ জনের
Image

রাঁচি থেকে পাটনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, ঝাড়খণ্ডে মৃত্যু ১১ জনের

হাজারিবাগ (ঝাড়খণ্ড), ১০ জুন (হি.স.): ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলায় জাতীয় সড়কের উপর ট্রেলার-ট্রাকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারল যাত্রীবোঝাই একটি বাস| ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুর্ঘটনাগ্রস্ত বাসের আরোহী মোট ১১ জন যাত্রীর, এছাড়াও আরও ২৩ জন কমবেশি আহত হয়েছেন| সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে হাজারিবাগ জেলায় ২ নম্বর জাতীয় সড়কের উপর দানুয়া-ভানুয়ার কাছে| কমবেশি আহত অবস্থায় ২৩ জন যাত্রীকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে| তঁদের মধ্যে বেশ কয়েকজনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক|

হাজারিবাগের ডেপুটি কমিশনার রবিশঙ্কর শুক্লা জানিয়েছেন, সোমবার সকালে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে পাটনা অভিমুখে যাচ্ছিল যাত্রীবোঝাই একটি বাস| ২ নম্বর জাতীয় সড়কের উপর দানুয়া-ভানুয়ার কাছে আচমকাই বাসের ব্রেক ফেল করে| তখনই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেলার-ট্রাকে ধাক্কা মারে বাসটি| ডেপুটি কমিশনার আরও জানিয়েছেন, দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় সাতজন পুরুষ ও একটি শিশু-সহ ৮ জনের| চৌপারণ হাসপাতালে আরও ৩ জনের মৃতু্য হয়েছে| আহতদের হাজারিবাদ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে| মৃতদের মধ্যে এখনও পর্যন্ত ৫ জনের নাম জানা গিয়েছে, তাঁরা হলেন-শিবশঙ্কর প্রসাদ, ভারতী দেবী, চালক সন্তন বিশ্বকর্মা, বন্ধীন দেবী এবং আদিত্য কুমার|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top