News Flash

  • Home
  • Uncategorized
  • লইয়ারস ফর ডেমোক্রেসি, নতুন সংগঠন আ প্রকাশ
Image

লইয়ারস ফর ডেমোক্রেসি, নতুন সংগঠন আ প্রকাশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন৷৷ ল ইয়ারস ফর ডেমোক্রেসি নামে একটি নতুন সংগঠন আত্ম প্রকাশ করেছে ৷ রাজ্যের শতাধিক আইনজীবীকে নিয়ে গঠিত এই সংগঠন রাজ্যে আইনের শাসন বজায় রাখা, আইনজীবী সহ সকল অংশের মানুষের অধিকার রক্ষায় কাজ করার অঙ্গীকার গ্রহণ করেছেন সংগঠনের সদস্যরা৷


আইনজীবী তথা মানবাধিকার কর্মী পুরুষোত্তম রায় বর্মন জানান, বর্তমান সরকারের আমলে রাজ্যে আইনের শাসন ভূলুন্ঠিত৷ কথা বলার অধিকার আক্রান্ত৷ আইনজীবীদের উপরও আক্রমণ নেমে আসছে৷ এ অবস্থায় দায়িত্বশীল নাগরিক হিসেবে আইনজীবীরা বসে থাকতে পারেন না৷ সে কারণেই আইনজীবীরা ল ইয়ারস ফর ডেমোক্রেসি নামে নতুন এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটিয়েছেন৷ সংগঠনের ৩ জন কনভেনার নিযুক্ত হয়েছেন৷ তারা হলেন- ভাস্কর দেববর্মা, রঘুনাথ মুখার্জী এবং অনুবালা গুহ৷ এই সংগঠনের ইতিমধ্যে শতাধিক আইনজীবী শামিল হয়েছেন৷

সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক৷ সংগঠনের আত্মপ্রকাশের পর আইনজীবী পুরুষত্তম রায় বর্মন বলেন, নতুন সরকার রাজ্যে প্রতিষ্ঠীত হওয়ার পর থেকে আইনের শাসন ভেঙে পরার উপক্রম হয়েছে৷ মানুষের কথা বলার অধিকার আক্রান্ত৷ রাজ্যের নানা স্থানে আইনজীবীদের উপরও আক্রমণ সংগঠিত হচ্ছে৷ মানুষ এফআইআর করার সাহস পাচ্ছেন না৷ অনেক ক্ষেত্রে থানায় এফআইআর করতে গেলে পুলিশ এফআর নিচ্ছে না৷


গণতান্ত্রিক অধিকার রক্ষার ক্ষেত্রে এধরনের কার্যকলাপ খুবই উদ্বেগজনক৷ সে কারণেই সংগঠন আদালতের ভিতরে এবং আদালতের বাইরে মানুষের অধিকার রক্ষার জন্য আন্দোলন চালিয়ে যেতে বদ্ধপরিকর৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top