News Flash

  • Home
  • Uncategorized
  • রোজভ্যালীর বিরূদ্ধে সিবিআই, এবার চিহ্ণিত হবে দোষীরা : বিজেপি
Image

রোজভ্যালীর বিরূদ্ধে সিবিআই, এবার চিহ্ণিত হবে দোষীরা : বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন৷৷ রোজভ্যালির বিরুদ্ধে সিবিআই তদন্ত হলে এই কেলেঙ্কারির কুশিলবদের আসল চেহারা বেরিয়ে আসবে৷ সেই সাথে দোষীরা চিহ্ণিত বলে অভিমত ব্যক্ত করেছেন বিজেপির মুখপাত্র ডঃ শ্রী সিন্হা৷ চিট ফাণ্ডের বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি শীঘ্রই বাস্তবায়িত হচ্ছে৷ জানালেন বিজেপির দলীয় মুখপাত্র ডঃ অশোক কুমার সিন্হা৷ কেন্দ্রীয় মন্ত্রক থেকে গত ২২ মে এসংক্রান্ত একটি চিঠি সিবিআই-এর কাছে পাঠানো হয়েছে বলে তিনি জানান৷ রোজভ্যালি নামে চিটফাণ্ড সংস্থার বিরুদ্ধেও সিবিআই তদন্ত হচ্ছে বলে জানান ডাঃ অশোক সিনহা৷


বিগত বামফ্রন্ট সরকারের আমলে রাজ্যের আনাচে কানাচে ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠেছিল বহু সংখ্যক চিট ফাণ্ড সংস্থা৷ রাজ্যের মানুষের কষ্টার্জিত কোটি কোটি টাকা হাতিয়ে চম্পট দিয়েছে এইসব চিটফাণ্ড সংস্থাগুলি৷ তৎকালীন সময়ে বিরোধী দলগুলি এবং প্রতারিতরা রাস্তায় নেমে আন্দোলনে শামিল হয়েছিলেন৷ বিধানসভাতেও বিরোধিরা সরকার পক্ষের উপর চাপ সৃষ্টি করেছিলেন৷ চাপের মুখে পরে তৎকালীন বামফ্রন্ট সরকার ৭৪টি চিটফাণ্ড সংস্থার বিরুদ্ধে সিবিআই তদন্তের সুপারিশ করেছিল৷ আশ্চর্যজনক বিষয় হল রাজ্যের সবচেয়ে বড় চিটফাণ্ড সংস্থা রোজভ্যালির বিরুদ্ধে তৎকালীন সরকার সিবিআই তদন্তের সুপারিশ করেনি৷ এনিয়ে তীব্র প্রতিক্রিয়া এবং বিধানসভায় তীব্র চাপের মুখে পড়ে পরবর্তীকালে রোজভ্যালীর বিরুদ্ধেও সিবিআই তদন্তের সুপারিশ করে সরকার৷ লক্ষ্যণীয় বিষয় হল রোজভ্যালীর বিরুদ্ধে সিবিআই তদন্তের সুপারিশ করা হলেও ১ লক্ষ টাকার নীচে প্রতারণার কথা উল্লেখ করা হয় রাজ্য সরকারের তরফে৷

স্বাভাবিক ভাবেই সিবিআই এই মামলায় তেমন কোন গুরুত্ব দেয়নি৷ লোকসভা নির্বাচনের আগে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপির তৎকালীন সভাপতি অমিত শাহ রাজ্যবাসীকে আশ্বস্থ করেছিলেন বিজেপি ক্ষমতায় ফিরলে রোজভ্যালি সহ অন্যান্য চিটফাণ্ডগুলির বিরুদ্ধে সিবিআই তদন্ত হবে৷ কিছুটা বিলম্ব হলেও রোজভ্যালির বিরুদ্ধে সিবিাআই তদন্তের সুপারিশ করা হয়েছে৷ রোজভ্যালির বিরুদ্ধে ৯৮ কোটি ১৬ লক্ষ ৭৯ হাজার ৬৮৫ টাকা প্রতারণার অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন বিজেপির মুখপাত্র ডঃ অশোক সিন্হা৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top