News Flash

  • Home
  • Uncategorized
  • নির্বাচনোত্তর সন্ত্রাসের প্রতিবাদে আগরতলায় যুব কংগ্রেসের গণবস্থান
Image

নির্বাচনোত্তর সন্ত্রাসের প্রতিবাদে আগরতলায় যুব কংগ্রেসের গণবস্থান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন৷৷ নির্বাচনোত্তর সন্ত্রাসের প্রতিবাদে প্রদেশ যুব কংগ্রেস রবিবার দুপুর থেকে রাজধানী আগরতলা শহরের প্যারাডাইস চৌমুহনী সংলগ্ণস্থানে দুদিনের গণবস্থান আন্দোলনে সামিল হয়েছে৷ রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিজনিত কারণে যুব কংগ্রেস স্বরাষ্ট্রমন্ত্রীকে পদ থেকে পদত্যাগেরও দাবি জানিয়েছে৷


লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পক্ষকাল অতিবাহিত হওয়ার পরও রাজ্যে বিরোধীদলের নেতা কর্মী সমর্থকদের উপর শাসক বাহিনীর হামলা হুজ্জুতি ও সন্ত্রাস বন্ধ হয়নি৷ বিরোধীদল কংগ্রেসের নেতা কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানী করা হচ্ছে৷ কংগ্রেসের দলীয় অফিস জবর দখল, ভাঙচুর ও অগ্ণিসংযোগ করা হচ্ছে৷ পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার কঠোর মনোভাব গ্রহণ করছে না বলে অভিযোগ যুব কংগ্রেসের৷ এরই প্রতিবাদে রবিবার দুপুর থেকে দুদিনের গণ অবস্থানে সামিল হয় যুব কংগ্রেস৷ রাজধানীর গুরুজী কনফারেন্স হলের সামনে গণ অবস্থানে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি গোপাল চন্দ্র রায় বলেন, বিজেপির নেতৃত্বাধীন সরকার রাজ্যে ক্ষমতাসীন হয়েছে ১৫ মাস আগে৷ তারা এই সময়ের মধ্যে কলঙ্কজনক অধ্যায়ের সূচনা করেছে৷

বিগত লোকসভা নির্বাচনে প্রহসনে পরিণত করেছে৷ রাজ্যের মানুষ ২৫ বছরের বামেদের দুর্নীতি, নারী নির্যাতন, বেকাল বঞ্চনা, কর্মচারী বঞ্চনা, শ্রমিক বিরোধী সরকারকে ক্ষমতাচ্যুত করতে বহু প্রত্যাশা নিয়ে বিজেপিকে ক্ষমতায় এনেছিল৷ কিন্তু ক্ষমতায় এসে বিপ্লব দেবের নেতৃত্বাধীন সরকার রাজ্যবাসীকে সঙ্গে বিশ্বাসঘাতকতা ও প্রতারণা করেছে বলে তিনি উল্লেখ করেন৷ ২০১৮ সালে রাজ্যের জনগণ কংগ্রেসকে বিশ্বাস করতে পারেননি বলেও উল্লেখ করেন গোপাল বাবু৷

এরও কারণ রয়েছে বলে জানান তিনি৷ কারণ কংগ্রেস মানুষের প্রত্যাশা অনুযায়ী ২০০৮ ও ২০১৩ সালে কংগ্রেস সরকার পরিবর্তন করতে পারেনি৷ রাজ্যে বিজেপির সংগঠন না থাকলেও জনগণ বিজেপিকে বিকল্প শক্তি হিসেবে বেছে নিয়েছিলেন৷ রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে প্যারাস্যুড মুখ্যমন্ত্রী বলে অখ্যায়িত করেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি গোপাল রায়৷ তিনি দিল্লি থেকে উড়ে এসে জুরে বসেছেন৷ বিপ্লববাবু ত্রিপুরার সংসৃকতি, আলো বাতাস, পরিস্থিতি জানেন না বলে মন্তব্য করেন গোপাল বাবু৷ পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান লোক বিপ্লব বাবু বলেওও উল্লেখ করেন তিনি৷ মাত্র ২ বছর আগে সভাপতি হিসেবে উড়ে এসে জরে বসে মুখ্যমন্ত্রী হয়ে গেছেন৷


গণবস্থানে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ কংগ্রেসের অপর প্রাক্তন সভাপতি বীরজিৎ সিন্হা বলেন, কংগ্রেস নেতা কর্মীদের মিথ্যা মামলায় জেলে পাঠানো হচ্ছে৷ রাজ্যের মুখ্যমন্ত্রী সন্ত্রাস দমনে ব্যর্থ বলে উল্লেখ করেন তিনি৷ যে কারণেই এই ধর্না আন্দোলন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top