News Flash

  • Home
  • Uncategorized
  • মাধ্যমিকে পাশের হার ৬৪.৬০ শতাংশ, কৃতী তালিকায় দাপট দেখাল মফঃস্বল
Image

মাধ্যমিকে পাশের হার ৬৪.৬০ শতাংশ, কৃতী তালিকায় দাপট দেখাল মফঃস্বল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুন ৷৷ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষা ফলাফল প্রকাশিত হয়েছে৷ এবছর পাশের হার সামান্য বেড়ে হয়েছে ৬৪.৬০ শতাংশ৷ একই সাথে মাদ্রাসা আলিম পরীক্ষারও ফলাফল প্রকাশিত হয়েছে৷ মাদ্রাসা আলিম পরীক্ষায় পাশের হার ৫৪.৮৪ শতাংশ৷ এদিকে, মাধ্যমিকে এবছর কৃতি তালিকায় স্থান পেয়েছেন ১৯ জন৷ প্রথম হয়েছেন উদয়পুর ইংলিশ মিডিয়াম উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের ছাত্র তথাগত দত্ত৷ তার প্রাপ্ত নম্বর ৪৮১৷ উচ্চ মাধ্যমিকে মেয়েরা ছেলেদের থেকে এগিয়ে গিয়েছিল৷ কিন্তু, মাধ্যমিকে কৃতি তালিকায় এবং পাশের হারে ছেলেরা এগিয়ে রয়েছে৷ শনিবার সাংবাদিক সম্মেলনে এই সংবাদ জানিয়েছেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ড. ভবতোষ সাহা৷ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় সেরা দশে স্থান পেয়েছেন ১৯ জন ৷ তাদের মধ্যে আটজন মেয়ে এবং ১১ জন ছেলে ৷ প্রথম স্থান অর্জন করেছেন উদয়পুর ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের তথাগত দত্ত ৷ এছাড়া দ্বিতীয় স্থান অর্জন করেছেন তিনজন ৷ তারা সুজাতা পাল, নরেনচন্দ্র পাল এবং সৌরদীপ দাস৷ তৃতীয় হয়েছেন সৌরদীপ ভট্টাচার্য ৷মাধ্যমিকে কৃতী তালিকায় এবার দাপট দেখিয়েছে মফঃস্বল ৷ আগরতলার নামি বিদ্যালয়গুলিও টেক্কা দেওয়ার চেষ্টা করেছে৷ তবে, আগরতলায় এ-বছর অনামি কয়েকটি বিদ্যালয় কৃতী তালিকায় স্থান করে নিয়েছে৷


এবছর মাধ্যমিকে ৪৬ হাজার ৫৭১ জন পরীক্ষার্থী নথিভুক্ত করেছিলেন৷ তাদের মধ্যে পরীক্ষা দিয়েছিলেন ৪৪ হাজার ৭৪৭ জন৷ মাধ্যমিকে ছেলে ২০ হাজার ৯১১ জন এবং মেয়ে ২৩ হাজার ৮৩৬ জন পরীক্ষা দিয়েছেন৷ পর্ষদ সভাপতি জানিয়েছেন, ১০৪৩টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রাজ্যের ৭৬টি পরীক্ষাকেন্দ্রভুক্ত মোট ১৫১টি বিদ্যালয়ে পরীক্ষা দিয়েছেন৷ তিনি আরও জানান, মাধ্যমিক পরীক্ষার জন্য এবছর দুটি নতুন পরীক্ষাস্থল বেছে নেওয়া হয়েছিল৷ গাবর্দি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং গর্জিবাজার উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে এবছর ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছেন৷


পর্ষদ সভাপতির কথায়, মাধ্যমিক এবং মাদ্রাসা আলিম পরীক্ষা ২ মার্চ থেকে শুরু হয়েছিল৷ সমাপ্ত হয়েছে ২৮ মার্চ ও ৩ এপ্রিল৷ তিনি জানান, ২৫ এপ্রিল থেকে পরীক্ষা খাতা মূল্যায়ণ শুরু হয়েছিল এবং সমাপ্ত হয়েছে ১৫ মে৷ তাঁর দাবি, পরীক্ষা সমাপ্ত হওয়ার ৭১দিন পর ফলাফল ঘোষণা করা হয়েছে৷
এদিকে, এবছর ১০ জন দৃষ্টিহীন পরীক্ষার্থী এবং ২২ জন শারীরিক প্রতিবন্ধী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে৷ তাদের মধ্যে ৯ জন দৃষ্টিহীন পরীক্ষার্থী এবং ১৭ জন শারীরিক প্রতিবন্ধি পাশ করেছেন৷ এছাড়া, এবছর বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারের একজন কয়েদী পরীক্ষা দিয়েছিলেন৷ কিন্তু, ওই পরীক্ষার্থী পাশ করতে ব্যর্থ হয়েছেন৷
পর্ষদ সভাপতি বলেন, এবছর মাদ্রাসা আলিম পরীক্ষায় নথিভুক্ত হয়েছিলেন ৬৫ জন৷ তাদের মধ্যে পরীক্ষা দিয়েছিলেন ৬৪ জন৷ ছেলে ৫১ জন এবং মেয়ে ১৩ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন৷ তাঁরা সোনামুড়ার দুইটি, বিশালগড়, কূর্তি এবং টিলাবাজার মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়েছেন৷ মাদ্রাসা আলিমে প্রথম হয়েছেন মহম্মদ মাহাদি হাসান৷ তার প্রাপ্ত নম্বর ৭২৯৷


আজ পর্ষদ সভাপতি ড. সাহা জানিয়েছেন, এবছর মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ৬৪.৬০ শতাংশ৷ গতবছর পাশের হার ছিল ৫৯.৫৯ শতাংশ৷ এদিকে, এডিসি এলাকায় বিদ্যালয়গুলিতে এবছর পাশের হার ৪৯.৮০ শতাংশ৷ গত বছর পাশের হার ছিল ৩৯.১৪ শতাংশ৷ তিনি আরো জানান, তপশীলি উপজাতি পরীক্ষার্থীদের পাশের হার ৪৫.৮৪ শতাংশ, গতবছর ছিল ৩৭.৩০ শতাংশ৷ তপশীলি জাতি পরীক্ষার্থীদের পাশের হার ৬৬.৭১ শতাংশ, গত বছর ছিল ৬৪.৩৬ শতাংশ৷
মাধ্যমিকে অংকে ১০০-তে ১০০ পেয়েছেন ১১৯ জন৷ অথচ, অংকেই পাশের হার সবচেয়ে কম হয়েছে৷ সবচেয়ে ভাল ফলাফল হয়েছে ইংরেজী বিষয়ে৷ ইংরেজীতে ৯৫.৯৭ শতাংশ পাশের হার৷ এছাড়া সমাজবিদ্যায় ৮১.০৪ শতাংশ এবং বিজ্ঞানে ৭৭.৭৭ শতাংশ পাশের হার৷ ভাষাগত বিষয়গুলির মধ্যে মিজো বিষয়ে পাশের ১০০ শতাংশ৷ এছাড়া, ককবরকে ৯৬.৮২ শতাংশ, বাংলায় ৯৪.৭৮ শতাংশ এবং হিন্দিতে ৬৭.৮২ শতাংশ পাশের হার৷


পর্ষদ সভাপতির কথায়, গত কয়েকবছর ধরে মাধ্যমিক পরীক্ষায় ছাত্রদের তুলনায় ছাত্রীরা পরীক্ষায় বেশি অংশগ্রহণ করছে৷ এদিকে, এবছর মাধ্যমিক পরীক্ষায় ১০০ শতাংশ পাশ করেছে ৫৩টি বিদ্যালয় এবং ১০০ শতাংশ ফেল করেছে ৩৪টি বিদ্যালয়৷ গত বছর ৪৮টি বিদ্যালয় ১০০ শতাংশ পাশ এবং ৩১টি বিদ্যালয় ১০০ শতাংশ ফেল করেছিল৷
এদিকে, কৃতী তালিকায় যারা রয়েছে তারা হল, ১৷ প্রথম : তথাগত দত্ত, উদয়পুর ইংরেজি মাধ্যম উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ের ছাত্র৷ তার প্রাপ্ত নম্বর ৪৮১৷ ২৷ দ্বিতীয় : সুজাতা পাল৷ তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের ছাত্রী ৷ প্রাপ্ত নম্বর ৪৮০৷ ৩৷ দ্বিতীয় : নরেনচন্দ্র পাল৷ মেলাঘর দ্বাদশ শ্রেণি বিদ্যালয় ৷ প্রাপ্ত নম্বর ৪৮০৷ ৪৷ দ্বিতীয় : সৌরদীপ দাস৷ নেতাজি সুভাষ বিদ্যানিকেতন ৷ প্রাপ্ত নম্বর ৪৮০৷ ৫৷ তৃতীয় : সৌরদীপ ভট্টাচার্য৷ উমাকান্ত অ্যাকাডেমি ৷ প্রাপ্ত নম্বর ৪৭৯৷ ৬৷ চতুর্থ : শুভনীল ভৌমিক৷ বাইখোরা উচ্চ বুনিয়াদি বিদ্যালয়৷ প্রাপ্ত নম্বর ৪৭৮৷ ৭৷ পঞ্চম : জয়দীপ পাল ৷ কামিনি কুমার সিংহ স্মৃতি উচ্চ বুনিয়াদি বিদ্যালয়৷ প্রাপ্ত নম্বর ৪৭৭৷ ৮৷ ষষ্ঠ : মুসকান দেবনাথ৷ বিবেকানন্দ বিদ্যাপীঠ উচ্চ বুনিয়াদী বিদ্যালয়৷ প্রাপ্ত নম্বর ৪৭৬৷ ৯৷ ষষ্ঠ : সামন্বিতা সরকার৷ বিবেকানন্দ বিদ্যাপীঠ উচ্চ বুনিয়াদি বিদ্যালয়৷ প্রাপ্ত নম্বর ৪৭৬৷ ১০৷ ষষ্ঠ : অনুরাধা সাহা৷ শিশুবিহার উচ্চ বুনিয়াদি বিদ্যালয়৷ প্রাপ্ত নম্বর ৪৭৬৷ ১১৷ সপ্তম : সুইটি বর্ধন৷ লঙ্কামুড়া উচ্চ বিদ্যালয়৷ প্রাপ্ত নম্বর ৪৭৫৷ ১২৷ অষ্টম : মৃন্ময় ধর৷ নেতাজি সুভাষ বিদ্যানিকেতন৷ প্রাপ্ত নম্বর ৪৭৪৷ ১৩৷ নবম : অরিজিৎ মজুমদার৷ বিলোনিয়া সরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়৷ প্রাপ্ত নম্বর ৪৭৩৷ ১৪৷ নবম : সৌরভ ঘোষ, অফিল টিলা উচ্চ বুনিয়াদি বিদ্যালয়৷ প্রাপ্ত নম্বর ৪৭৩৷ ১৫৷ নবম : দিয়া বণিক৷ শিশুবিহার উচ্চ বুনিয়াদি বিদ্যালয়৷ প্রাপ্ত নম্বর ৪৭৩৷ ১৬৷ নবম : দীপায়ন সাহা৷ শিশুবিহার উচ্চ বুনিয়াদী বিদ্যালয়৷ প্রাপ্ত নম্বর ৪৭৩৷ ১৭৷ দশম : সোহম শীল৷ উদয়পুর ইংরেজি মাধ্যম উচ্চ বুনিয়াদি বিদ্যালয়৷ প্রাপ্ত নম্বর ৪৭২৷ ১৮৷ দশম : রাজেশ দেবনাথ৷ বৃন্তক শিক্ষা নিকেতন৷ প্রাপ্ত নম্বর ৪৭২৷ ১৯৷ দশম : বৃষ্টি বিশ্বাস৷ বিবেকানন্দ শিশু নিকেতন৷ প্রাপ্ত নম্বর ৪৭২৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top