News Flash

  • Home
  • Uncategorized
  • পর্ষদের পরীক্ষায় তীক্ষ্ন নজরদারী চালাতে কমিটি গঠন করবে এসসিইআরটি
Image

পর্ষদের পরীক্ষায় তীক্ষ্ন নজরদারী চালাতে কমিটি গঠন করবে এসসিইআরটি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুন ৷৷ রাজ্যের শিক্ষা ব্যবস্থায় আবারও সংস্কারমূলক পদক্ষেপ গৃহিত হবে বলে দাবি করেছেন শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ৷ তাঁর কথায়, মাধ্যমিক পরীক্ষায় উত্তরপত্র মূল্যায়ণ এবং পরীক্ষার্থীদের শিক্ষার মান যাচাই করার জন্য, সাথে পারদর্শীতা আনতে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে৷ এসসিইআরটি-কে একটি কমিটি গঠন করতে বলা হয়েছে৷ ওই কমিটি মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় তীক্ষ্ন নজরদারী চালাবে৷ তাতে, ছাত্রছাত্রীরা উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেন তিনি৷ সাথে যোগ করেন, শিক্ষক-শিক্ষিকাদের মূল্যায়ণ করা যাবে সহজে৷ এদিকে, শিক্ষামন্ত্রী আজ মাধ্যমিক পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে তাদের শুভেচ্ছা জানিয়েছেন৷ যারা সফল হতে পারেনি তাদের হতাশ না হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন৷


শিক্ষামন্ত্রীর বক্তব্য, এখন প্রত্যেক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বিদ্যালয়ের দুইজন শিক্ষককে নিয়ে অন্তত ৫টি খাতা দেখতে হবে এবং ছাত্রদের ত্রুটিগুলি নিয়ে আলোচনা করবেন৷ শিক্ষামন্ত্রীর দাবি, ছাত্রদের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তাতে, আগামী বছর ছাত্রছাত্রীদের একই ধরনের ত্রুটি সম্পর্কে বোঝানো যাবে৷


তিনি আরও জানান, ছাত্র-ছাত্রীদের পরীক্ষার খাতা রিভিউ করার ব্যবস্থা রয়েছে৷ এছাড়া, ছাত্রছাত্রীরা সেল্ফ ইনস্পেক্সন করার জন্য প্রদেয় ফি ৫০০ টাকা থেকে কমিয়ে ২৫০ টাকা করা হয়েছে৷ তিনি বলেন, আমরা চাই একশ শতাংশ ছাত্রছাত্রী যেন পরীক্ষায় পাশ করেন৷ সেক্ষেত্রে, তাঁদের আগে থেকেই গড়ে তুলতে হবে৷ তাতে, শিক্ষক-শিক্ষিকাদেরও বিরাট ভূমিকা রয়েছে৷ শিক্ষামন্ত্রীর দাবি, রাজ্যের শিক্ষক-শিক্ষিকাদের যোগ্যতা রয়েছে৷ কিন্তু, তাঁদের যোগ্যতার মূল্যায়ণ হয়নি৷ তাঁর চেষ্টা করলে শিক্ষায় আমূল পরিবর্তন আনতে পারেন, দৃঢ় বিশ্বাস শিক্ষামন্ত্রীর৷


এদিকে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আরো ভাল ফলাফলের জন্য এসসিইআরটি-কে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করতে বলা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী৷ তাঁর কথায়, ওই কমিটি উত্তরপত্র মূল্যায়ণ, প্রশপত্রের ধাঁচ, পরীক্ষকদের ভূমিকা ও তাঁদের অভিজ্ঞতা, শিক্ষক-শিক্ষিকাদের গুনমান এ-সমস্ত বিষয়ে খোজ খবর নেবে৷ প্রয়োজনে পরামর্শও দেবে কমিটি৷ তাদের পরামর্শ মেনে শিক্ষাব্যবস্থাকে আরো ঢেলে সাজাতে চাইছে ত্রিপুরা সরকার৷ শিক্ষামন্ত্রী বলেন, ওই কমিটি যদি মনে করে শিক্ষক-শিক্ষিকাদের বিশেষ প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে৷ তাহলে তারা সুপারিশ করবে, সে মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে৷ প্রশপত্র সঠিকভাবে তৈরি হচ্ছে কিনা, তা-ও কমিটি খতিয়ে দেখবে৷ শিক্ষামন্ত্রীর দাবি, ছাত্রছাত্রীদের ভাল ভবিষ্যতের প্রশে কোন আপোষ করবে না রাজ্য সরকার৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top