News Flash

  • Home
  • Uncategorized
  • কৈলাসহর ও বিলোনীয়ায় বোমা উদ্ধার ঘিরে আতঙ্ক
Image

কৈলাসহর ও বিলোনীয়ায় বোমা উদ্ধার ঘিরে আতঙ্ক

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া/কৈলাসহর, ৮ জুন ৷৷ একই দিনে রাজ্যের পৃথকস্থানে দুইটি বোমা উদ্ধার হয়েছে৷ একটি রাস্তায়, অপরটি রাবার বাগানে পাওয়া গিয়েছে৷ দুইটি বোমাই দেশীয় পদ্ধতিতে তৈরি বলে পুলিশ জানিয়েছে এবং দুইট বোমা নিস্ক্রিয় করা হয়েছে৷ তবে, হঠাৎ ত্রিপুরার দুই জায়গায় বোমা উদ্ধারের ঘটনা জনমনে আতঙ্কের সৃষ্টি করেছে৷ শনিবার সাত সকালে রাস্তায় বোমা উদ্ধারের ঘটনায় কৈলাসহরে আতঙ্ক দেখা দিয়েছিল৷ তবে, সঠিক সময়ে বোমাটি নিস্ক্রিয় করে ফেলায় বিপদ এড়ানো গিয়েছে বলেই মনে করা হচ্ছে৷


এদিন সকাল ৮টা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার কৈলাসহর মহকুমার ডলুগাও বীরচন্দ্রনগর এলাকায় মূল রাস্তায় একটি প্লাস্টিকে মোড়ানো ব্যাগ পড়ে থাকতে দেখেন পথচারীরা৷ তাঁদের সন্দেহ হওয়ায় খবর পাঠানো হয় কৈলাসহর থানায়৷ খবর পেয়ে কৈলাসহরের এসডিপিও চন্দন দাস বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌছান৷ ওই ব্যাগটি পরীক্ষা করে তাতে বোমা রয়েছে তা জানতে পারে পুলিশ৷ আরো বিস্তারিত পরীক্ষার জন্য আগরতলায় বোম স্কোয়াডকে ডাকা হয়৷


এ-বিষয়ে কৈলাসহরের এসডিপিও চন্দন দাস জানিয়েছেন, বোমা সন্দেহেই আগরতলা থেকে বোম স্কোয়াডকে ডেকে পাঠানো হয়েছিল৷ তারা এসে পরীক্ষা করে তাতে বিস্ফোরকের সন্ধান পেয়েছে৷ তবে, বোম উদ্ধারের ঘটনা চিন্তার কোন বিষয় ছিল না৷ কারণ, দেশী বোমা বানানোর জন্য যে বারুদ ব্যবহৃত হয়, তা পাওয়া গিয়েছে৷ সাথে একটি ছোট ব্যাটারি এবং সিরিঞ্জ উদ্ধার হয়েছে৷
চন্দনবাবু জানিয়েছেন, লক্ষ্মীছড়া ব্রীজের পাশে নিরাপদ স্থান একটি গর্ত করে ওই বোমা নিস্ক্রিয় করা হয়েছে৷ তাঁর দাবি, রাস্তায় এধরনের বোমা কেউ ফেলে রেখে গিয়েছে, তাতে কোন সন্দেহ নেই৷ কিন্তু, এর পেছনে কি উদ্দেশ্য রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে৷


তিনি জানান, নিরাপত্তা ব্যবস্থায় কোন ত্রুটি নেই৷ চারিদিকে কড়া নজরদারি রেখেছে পুলিশ৷ স্থানীয়দের বক্তব্য, বছরখানেক আগে কামরাঙাবাড়ি এলাকায় ৭টি বোমা পাওয়া গিয়েছিল৷ তবে, ওই বোমগুলি বাংলাদেশের যুদ্ধের সময় সেখানে রাখা হয়েছিল, যা তখন উদ্ধার হয়েছে৷ কিন্তু, রাস্তায় বোমা কেন রাখা হয়েছে, সেই প্রশ্ণে জনমনে এখনো আতঙ্ক বিরাজ করছে৷


এদিকে, দক্ষিণ ত্রিপুরার বিলোনীয়া মহকুমার গাবতলি এলাকায় রাবার বাগানে দেশী বোম উদ্ধার হয়েছে৷ রাবার চাষীরা বাগানে রাবার সংগ্রহে গিয়ে বোম দেখতে পেয়েছেন৷ সঙ্গে সঙ্গে তারা পুলিশে খবর দেয়৷ খবর পেয়ে শ্রীরামপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌছে বোম পরীক্ষা করে দেখেন৷ বিস্তারিত পরীক্ষার জন্য ডাকা হয়েছিল বোম স্কোয়াডকে৷ তারা বোমাটি পরীক্ষা করে দেখেন৷ বোম স্কোয়াডের মতে, এটি একটি দেশী বোমা৷ আতঙ্ক তৈরির জন্য হয়তো ফেলে রাখা হয়েছে রাবার বাগানে৷ পুলিশ জানিয়েছে, বোম স্কোয়াড বোমাটি নিস্ক্রিয় করেছে৷ শ্রীরামপুর ফাঁড়ির ওসির কথায়, ওই বোমা খুব একটি শক্তিশালি ছিল না৷ দেশী বোমা বলেই প্রমাণ মিলেছে৷ তবে, তাতে বিস্ফোরক ছিল৷ তাই, বোমাটি নিস্ক্রিয় করা হয়েছে৷ তিনি বলেন, অযথা আতঙ্কের কোন কারণ নেই৷ পুলিশ সবদিকে নজরদারি রেখেছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top