News Flash

  • Home
  • Uncategorized
  • মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য, গ্রেফতার দুই
Image

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য, গ্রেফতার দুই

লখনউ, ৯ জুন (হি.স.) : মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য সম্প্রচারিত করে একটি বেসরকারি চ্যালেনের মালিক গেরুয়া শিবিরের রোষে৷ এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে৷ নয়ডার একটি বেসরকারি চ্যালেন মালিক ইশিকা সিং ও অনুজ শুক্লাকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ৷ 


অভিযোগে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করার উদ্দেশ্যে ট্যুইটার ও ফেসবুকে ওই পোস্ট শেয়ার করেছেন সাংবাদিক৷ তাঁর বিরুদ্ধে আইপিসি’র ৫০০ ও আইটি অ্যাক্টের ৬৬ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ গ্রেফতারির পর হজরতগঞ্জ থানার পুলিশ প্রেস বিবৃতিতে জানায়, কানোজিয়া ‘অপরাধ’ স্বীকার করে নেন৷ ওই পোস্ট তিনিই করেছেন বলে তদন্তকারীদের জানান৷ তবে এই গ্রেফতারির পর উঠছে কিছু প্রশ্ন৷ প্রকাশ কানোজিয়া দিল্লির বাসিন্দা৷ তাঁকে কোথা থেকে কীভাবে গ্রেফতার করা হয়ে সেবিষয়ে কোনও মন্তব্য করে পুলিশ৷ সাংবাদিক গ্রেফতারের নিন্দা করে সমাজবাদী পার্টি৷ তোপ দেগে জানায়, আইনের শাসন ফেরাতে ব্যর্থ রাজ্য সরকার৷ সাংবাদিক গ্রেফতারে সেই হতাশাই প্রকাশ পেল৷


অপরদিকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য সম্প্রচারিত করায়  নয়ডার একটি বেসরকারি চ্যালেন মালিক ইশিকা সিং ও অনুজ শুক্লাকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ৷ গ্রেফতারি প্রসঙ্গে পুলিশের বক্তব্য, উপযুক্ত ব্যবস্থা না নেওয়া হলে আইন শৃঙ্খলা খারাপের দিকে এগিয়ে যেত৷ 

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top