News Flash

  • Home
  • Uncategorized
  • গৃহবধূ নির্যাতন গ্রেপ্তার শাশুড়ি
Image

গৃহবধূ নির্যাতন গ্রেপ্তার শাশুড়ি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুন ৷৷ গত সাড়ে তিন মাস পূর্বে ভালবেসে বিয়ে হয় অন্তরা বনিক ও সত্যজিৎ দাসের৷ স্বামী সত্যজিৎ দাস পেশায় চিকিৎসক৷ অন্যদিকে অন্তরা বনিক বি এস সি নার্সিং উত্তীর্ণ৷ পরিবারের অভিযোগ ভালবাসা চলাকালীন সময়ে দুজনে বিয়ে করবে বলে ঠিক হয়৷ কিন্তু মাঝে অন্তরার কিছু বিষয়ে অসঙ্গতি চোখে পড়ে৷ সে বিয়ে করবে না বলে পরিবারকে জানায়৷ কিন্তু প্রেমীক সত্যজিৎ দাস বিয়ে করবে বলে নাছোড় বান্দা ছিল৷

মেয়ের পরিবারের সদস্যদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখে বিয়ের জন্য তাদের রাজি করায়৷ গত সাড়ে তিন মাস আগে দুজনের সামাজিক ভাবে বিয়ে হয়৷ গৃহবধূর বাপের বাড়ির অভিযোগ এরপর থেকে অন্তরাকে বাপের বারি আসতে দিত না শ্বশুর বাড়ির লোকেরা৷ তার উপর চালানো হত মানসিক নির্যাতন৷ এমনকি ফোনে বাড়ির লোকেদের সঙ্গে কথা বললেও তার উপর চালানো হত নজর দারী৷ এই অবস্থায় ভেঙ্গে পড়ে অন্তরা৷ গত বৃহস্পতিবার গৃহবধূ অন্তরাকে স্বামী চিকিৎসক সত্যজিৎ দাস ও শ্বাশুরি অনিমা বৈদ্য মিলে ঘুমের ওষুধ খেতে দেয়৷ তাকে এই ওষুধ খেতে বাধ্য করা হয়৷

অপমানে অন্তরা এই ঘুমের ওষুধ খায়৷ অবস্থার অবনতি ঘটলে তাকে ভর্তি করা হয় টি এম সি হাসপাতালে৷ শুক্রবার বিষয়টি পরিবারকে জানানো হয়৷ অবশেষে গৃহবধূর বাপের বাড়ির লোকেরা শুক্রবার সন্ধ্যায় আমতলি থানায় মামলা দায়ের করে৷ পুলিশ হাপানিয়া দুর্গাপাড়া শ্বশুর বারি গিয়ে অভিযুক্ত স্বামী চিকিৎসক সত্যজিৎ দাসকে পায়নি৷ অবশেষে শনিবার এই ঘটনায় অভিযুক্ত শ্বাশুরি অনিমা বৈদ্যকে গ্রেপ্তার করে নিয়ে আসে৷ এই ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ৷ গৃহবধূ অন্তরা বনিকের অবস্থা আশঙ্কা জনক বলে জানা গেছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top