News Flash

  • Home
  • Uncategorized
  • আজ জামাই ষষ্ঠী, প্রস্তুত শাশুড়ি-মারাও
Image

আজ জামাই ষষ্ঠী, প্রস্তুত শাশুড়ি-মারাও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুন৷৷ রাত পোহালেই জামাই ষষ্টী৷ শাশুড়ী মায়ের কাছে জামাই বাবাজী চিরকালই অতি স্নেহেরপাত্র৷ এক্ষেত্রে বয়সের কোন বালাই নেই৷ জামাইকে বরণ করতে প্রতিটি বাড়ি বাড়িতে শাশুড়ী মায়েরা প্রস্তুত৷ চলেছে ষষ্ঠী পূজার বাহারী আয়োজন৷ আবার অনেকে জামাই বাবাজীকে বিষ্ণুপুরুষ হিসেবেও গন্য করেন৷ স্বাভাবিক ভাবেই জামা বাবাজীকে তুষ্ট করতে শাশুড়ী মায়েদের ঐকান্তিক চেষ্টায় কোন ত্রুটি থাকেনা৷

জামাই ষষ্টী উপলক্ষ্যে বাজার হাটেও ক্রেতাদের বাড়তি উন্মাদনা পরিলক্ষিত হচ্ছে৷ কাপড়, ফল ও মিষ্টির দোকাতো বটেই মাছ মাংশের দোকানেও অনেক বেশি৷ হিন্দু বাঙালীদের বারোমাসে তেরো পার্বনের অন্যতম পার্বন হিসেবেই পরিচিত জামাই ষষ্টী৷ জামাই ষষ্টীর প্রভাবযে সুকল অভিস আদালতেও পড়বে তা বলার অপেক্ষা রাখেনা৷ অনেকেই কর্মক্ষে ত্র থেকে আগাম ছুটিও নিয়ে নিয়েছেন৷ স্বাভাবিক কারণেই জামাই ষষ্টীর দিনে অফিস আদালতে কর্মচারীদের উপস্থিতির হারও থাকবে অনেকটাই কম৷ জামাই ষষ্টী উপলক্ষ্যে শাশুরীরা বাহারী আয়োজন করলেও ষষ্টীর বিভিন্ন উপক্রম এখন অনেকেই বাড়িঘরে তৈরি করেন না৷ বাজারেই পাওয়া যায় সবকিছু৷

বাজার থেকেই ক্রয় করে নিয়ে যাচ্ছেন অনেকেই৷ রাজধানীর মঠ চৌমুহনী, মহারাজগঞ্জ বাজার, লেইক চৌমুহনী, বটতলা সহ বিভিন্ন বাজারে এই চিত্র পরিলক্ষিত হয়েছে৷ গ্রাম ত্রিপুরায় জামাই ষষ্টীতে আম, কাঠাল, আনারস ইত্যাদির প্রচলন দিল ব্যাপকহারে৷ গ্রাম ত্রিপুরা সেই চিত্র অনেকটাই বদলে গেছে৷ জীবন যাত্রার মান উন্নয়নের সাথে পাল্লা দিয়ে বেড়েছে রকমারী মিষ্টি, দই, ইত্যাদির প্রচলন৷ ফলে ব্যবসায়ীদের ভাগ্য পোয়াবারো৷ হিন্দু বাঙালীদের জামাইষষ্টীর এই রীতিনীতি – জামাই ও শশুরবাড়ির মধ্যে সম্পর্ককে আরও নিবিড় করতে যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করে চলেছে৷ গ্রাম ত্রিপুরায় এটি এক অন্যতম কৃষ্টি সংসৃকতিও বটে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top