News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে ধামাচাপা পড়া রাজনৈতিক খুনের ঘটনা তুলে আনতে জোর উদ্যোগ, আইনমন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত
Image

রাজ্যে ধামাচাপা পড়া রাজনৈতিক খুনের ঘটনা তুলে আনতে জোর উদ্যোগ, আইনমন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুন৷৷ বিগত দিনে রাজ্যে রাজনৈতিক খুনের ঘটনার সন্ধানে বিজেপি জোট সরকার জোর উদ্যোগ নিয়েছে৷ যেসব রাজনৈতিক খুনের ঘটনা ধামাচাপা দেওয়া হয়েছে সেগুলিকে আবার তুলে আনা হবে এবং দোষীদের বিরুদ্ধে সরকার আইনগত ব্যবস্থা নিতে উদ্যোগী হবে৷ খুব স্বাভাবিকভাবেই এই উদ্যোগে এতদিন বিচারের বাণী নিরবে নিভৃতে কেঁদেছিল হয়তো তার কিছুটা সুফল উঠে আসতে পারে৷ এতে করে পূর্বতন সরকারের নগ্ণ দলবাজির বিষয়টিও উঠে আসবে৷
সন্ত্রাসের ঘটনায় পুরনো ফাইল গর্ত খুঁড়ে বের করার প্রক্রিয়া শুরু হয়েছে বলেই মনে হচ্ছে৷

রাজনৈতিক হিংসায় খুন হয়েছেন, অথচ ওই ঘটনায় বিচার হয়নি৷ এমন মামলা পরীক্ষা নিরিক্ষার জন্য কমিটি গঠন করেছে ত্রিপুরা সরকার৷ আইনমন্ত্রী রতন লাল নাথের নেতৃত্বে ওই কমিটিতে রয়েছেন আইন দপ্তরের প্রধান সচিব দাতামোহন জমাতিয়া এবং স্বরাষ্ট্র দপ্তরের অতিরিক্ত সচিব দেবানন্দ রিয়াং৷ তাঁদের সুপারিশেই নতুন করে মামলা পরিচালনা হবে এবং দোষীর সাজার ব্যবস্থা করবে ত্রিপুরা সরকার৷


এ-বিষয়ে আইনমন্ত্রী রতন লাল নাথ জানিয়েছেন, দীর্ঘ ২৫ বছরে বহু মানুষ রাজনৈতিক হিংসার শিকার হয়েছেন৷ বহু মানুষ নির্মমভাবে খুন হয়েছেন৷ অথচ ওই ঘটনায় আজও বিচার হয়নি এমন বহু মামলা হিমঘরে পড়ে রয়েছে৷ তিনি বলেন, রাজনৈতিক হিংসায় খুন হয়েছেন, কিন্তু বিচার হয়নি৷ অথচ পরিবারের দাবি, সঠিক তদন্তের অভাবেই দোষীর সাজা হয়নি, এমন মামলা পরীক্ষা নিরিক্ষার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে৷ ওই কমিটি পুরনো মামলায় তদন্ত করবে৷ মামলার গভীরে গিয়ে খতিয়ে দেখবে৷ তার ভিত্তিতে রাজ্য সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সুপারিশ করবে৷


আইনমন্ত্রীর কথায়, এখন এই কমিটি স্বরাষ্ট্র দপ্তরের সাথে মিলে নীতি নির্ধারণ করবে৷ তারপর, রাজনৈতিক হিংসার পুরনো মামলাগুলি নিয়ে পরীক্ষা নিরিক্ষা শুরু হবে৷ তিনি বলেন, পূর্বতন সরকারের আমলে রাজনৈতিক স্বার্থে বহু খুনী অবাধে ঘোরাফেরা করছে৷ পুলিশের তদন্তে গাফিলতির কারণে এবং দূর্বল চার্জশীট খুনের মামলায় বিচার হয়নি৷ তাঁর বক্তব্য, রাজনৈতিক হিংসায় খুন হয়েছেন প্রত্যেকটি মামলা নতুন করে পরীক্ষা নিরিক্ষা করা হবে৷ কেন বিচার হয়নি, তা খতিয়ে দেখবে কমিটি৷ পাশাপাশি, সমস্ত বিষয় পরীক্ষা নিরিক্ষার পর ত্রিপুরা সরকারের কাছে ব্যবস্থা গ্রহণে সুপারিশ করবে৷ তাঁর সাফ কথা, রাজনৈতিক হিংসায় খুনের ঘটনায় কোন দোষী পার পাবে না৷ তার সাজা নিশ্চিত করার সুপারিশ করবে এই কমিটি৷


এদিকে, বিগত দিনে বিরোধী দলের অনেকের উপর মিথ্যা মামলা ঝুলছে৷ এই কমিটি ওই মামলাগুলিও পরীক্ষা নিরিক্ষা করে রাজ্য সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করবে৷ তাতে, মিথ্যা মামলা প্রমাণিত হলে তা প্রত্যাহারেরও সুপারিশ করবে কমিটি৷


আজ বিজেপির অভিনন্দন সমাবেশে নবনির্বাচিত সাংসদ প্রতিমা ভৌমিক চানমোহন ত্রিপুরা, বীরলাল সরকারদের আত্মবলিদানকে স্মরণ করেছেন৷ বিধানসভা নির্বাচনের আগে তাঁরা খুন হয়েছেন৷ এমন আরো অনেক বিরোধী কর্মী সমর্থক, এমনকি নেতাও রয়েছেন যারা নির্মমভাবে খুন হয়েছেন৷ অথচ, তাঁদের খুনিরা আজ পর্যন্ত সাজা পাননি৷ রাজ্য সরকারের এই কমিটি ওই খুনের ঘটনাগুলি কবর খুড়ে বের করবে বলেই মনে করা হচ্ছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top