News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপিতে মিশল ত্রিপুরা রাজ্য শ্রমিক উন্নয়ন মঞ্চ
Image

বিজেপিতে মিশল ত্রিপুরা রাজ্য শ্রমিক উন্নয়ন মঞ্চ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুন ৷৷ অবশেষে সব লম্ফজম্ফের অবসান ঘটল৷ ত্রিপুরা রাজ্য শ্রমিক উন্নয়ন মঞ্চের ঝাপ চিরতরে বন্ধ হয়ে গেল৷ মজদুর সংঘের ১৩টি শাখার বিলুপ্তি ঘটিয়ে তাদের প্রত্যেকেই বিজেপি’র পতাকাতলে মূল শিবিরে যুক্ত হল৷ এর ফলে বিচ্ছিন্ন কোন সংগঠন রইল না৷ উন্নয়ন মঞ্চের যেসব অফিস ছিল সেগুলো বিজেপি’র হাতে তুলে দেওয়া হয়েছে৷


বিজেপি’র নিজস্ব কোন মোটর শ্রমিক সংগঠন নেই৷ বিচ্ছিন্নভাবে গড়ে উঠা কোন সংগঠনকেই বিজেপি স্বীকৃতি দিতে নারাজ৷ বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই মতানৈক্য চলছিল৷ কিন্তু বিজেপি নেতৃত্বের কঠোর মনোভাবের ফলে উন্নয়ন মঞ্চ শেষ পর্যন্ত অস্তিত্বহীন হয়ে গেল৷ উন্নয়ন মঞ্চের নামধারী কিছু নেতা রাজ্যে বাম জমানার অবসান ঘটার সাথে সাথেই গজিয়ে উঠেছিল৷ এমনকি সংগঠনের ১৩টি শাখারও আত্মপ্রকাশ ঘটেছিল৷ তাদের মধ্যে প্রতিনিয়তই মতভেদ ও হিংসাশ্রয়ী ঘটনা ঘটে চলছিল৷

তাতে সাধারণ যাত্রীরাও অতিষ্ট হয়ে উঠেন৷ রাজ্যের শাসকদল তা ভাল চোখে দেখেনি৷ রাজ্যের বিভিন্ন মোটরস্ট্যান্ড উন্নয়ন মঞ্চের নামধারীদের হাতে তুলে না দিয়ে সরকার এসব মোটরস্ট্যান্ড পরিচালনার দায়িত্ব ত্রিপুরা সড়ক পরিবহণ নিগমের হাতে তুলে দিয়েছে৷ মোটরস্ট্যান্ডগুলিতে যাতে কেউ দাদাগিরি করতে না পারে সেজন্য শাসক দলের তরফ থেকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ মোটরস্ট্যান্ডগুলিতে কোন সংগঠন যাতে হস্তক্ষেপ করতে না পারে এবং যাত্রী পরিষেবা যাতে স্বাচ্ছন্দ্যে চলতে পারে সেজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানা গেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top