News Flash

  • Home
  • Uncategorized
  • সোপোরে থানায় গ্রেনেড হামলা, আহত দুই পুলিশকর্মী
Image

সোপোরে থানায় গ্রেনেড হামলা, আহত দুই পুলিশকর্মী

শ্রীনগর, ৮ জুন (হি. স.) : উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার সোপোর থানায় সন্ত্রাসবাদীদের গ্রেনেড হামলায় গুরুতর আহত হন দুই পুলিশকর্মী। এসডিএইচ সোপোর হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। দুজনের অবস্থাই স্থিতিশীল। এলাকায় এখনও চলছে সার্চ অপারেশন।

শুক্রবার রাতে বারামুল্লা জেলার সোপোর থানায় গ্রেনেড হামলা চালায় সন্ত্রাসবাদীরা। যদিও ঘটনার পিছনে কোন সংগঠনের হাত রয়েছে সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। এ ব্যাপারে শনিবার সোপোর থানার সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) জাভেদ ইকবাল জানিয়েছেন, থানার প্রধান গেটের কাছে গ্রেনেড বিস্ফোরণটি ঘটে। হামলার সময় দুই পুলিশকর্মী আবদুল আজিজ এবং আলি মহম্মদ সেখানে টহলরত ছিলেন। সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন আবদুল আজিজ এবং আলি মহম্মদ। চিকিৎসার জন্য তাঁদের দ্রুত এসডিএইচ সোপোর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে দুজনেরই অবস্থা স্থিতিশীল। শুক্রবার রাতে হামলার প্রায় সঙ্গে সঙ্গেই সোপোর থানা এলাকা ঘিরে ফেলে প্রতিরক্ষা বাহিনী। হামলাকারীদের খোঁজে তল্লাশি অভিযান এখনও চলছে। এলাকায় জারি রয়েছে হাই অ্যালার্ট।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top