News Flash

Image

জলে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুন ৷৷ কল্যাণপুর থানা এলাকার উত্তর কমলনগরে বাসিন্দা পেশায় কৃষক জয়দেব সরকারের কন্যা তিতলি সরকার৷ বয়স চার বছর৷ বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের বাড়িতে ঠাকুরের পূজা ছিল৷ পূজা শেষে সকলকে প্রসাদ দেওয়া হয়৷ তখন তিতলির মা তিতলিকে প্রসাদ খাওয়ার জন্য ডাকে৷ কিন্তু মেয়ের কোন সারা পাচ্ছিলেন না তিনি৷

সাথে সাথে শুরু হয় চিৎকার৷ বাড়িতে চিৎকার শুনে পাড়া প্রতিবেশীরা ছুটে আসে৷ সকলে মিলে তিতলির খোঁজাখুঁজি শুরু করে৷ তখনই বাড়ির পাশের পুকুরের জলে তিতলির দেহ পাওয়া যায়৷ সাথে সাথে তিতলিকে নিয়ে আসা হয় কল্যানপুর হাসপাতালে৷ কিন্তু হাসপাতালের চিকিৎসক তিতলিকে মৃত বলে ঘোষণা করে দেন বলে জানান স্থানীয়রা৷ তিতলির মৃত্যুতে কান্নায় ভেঙ্গে পরে তাঁর মা-বাবা সহ পরিবারের লোকজন৷ ঘটনাকে কেন্দ্র করে শোঁকের ছায়া নেমে এসেছে কল্যাণপুর থানা এলাকার উত্তর কমলনগরে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top