News Flash

  • Home
  • Uncategorized
  • চলতি মাসে রেশনে মিলবে ৩ কেজি চিনি
Image

চলতি মাসে রেশনে মিলবে ৩ কেজি চিনি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুন৷৷ রাজ্য সরকার রাজ্যের সব ভোক্তাদের ভর্তুকি মূল্যে রেশন কার্ড পিছু ১ কেজি করে চিনি সরবরাহ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে৷ লোকসভা নির্বাচনের আগেই রাজ্য সরকার এবিষয়ে পদক্ষেপ গ্রহণ করেছিল কিন্তু নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ায় সিদ্ধান্ত কার্যকর করা যায়নি৷ নির্বাচনি প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর জুন মাস থেকে সিদ্ধান্ত ঘোষণা করা হয়৷

জুন মাসে প্রত্যেক রেসন কার্ড পিছু ৩ কেজি চিনি সরবরাহ করা হবে৷ প্রতি কেজি ২৩ টাকা মূল্যে রেসন কার্ড থেকে ভোক্তারা চিনি সংগ্রহ করতে পারবেন৷ এজন্য রাজ্য সরকারের ভর্তুকি হিসেবে দিতে হবে ১৭.৮০ কোটি টাকা৷ উল্লেখ্য, ইতিপূর্বে ২০১৭ সালের এপ্রিল মাস থেকে শুধু মাত্র অন্তোদয় অন্ন যোজনা কার্ডধারী ভোক্তাদের ১ কেজি করে ভর্তুকি মূল্যে চিনি সরবরাহ করা হত৷ বর্তমান সরকার এই প্রথা তুলে দিয়ে সকলের জন্য ভর্তুকি মূল্যে চিনি সরবরাহের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top