News Flash

  • Home
  • Uncategorized
  • নতুন বছরের শুরুতেই নিউজিল্যান্ড সফরে টিম ইন্ডিয়া
Image

নতুন বছরের শুরুতেই নিউজিল্যান্ড সফরে টিম ইন্ডিয়া

মুম্বই, ৭ জুন (হি.স.) : নতুন বছরের শুরুতেই ২টি টেস্ট, ৩টিএকদিনের ও ৫টি টি-২০’র পূর্ণাঙ্গ সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে উড়ে যাবে টিম ইন্ডিয়া৷ ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই-এর তরফে টিম ইন্ডিয়ার ঘরোয়া মরশুমের সূচি প্রকাশ করা হয়েছে৷ এবার নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড তাদের ঘরোয়া মরশুমের ক্রীড়াসূচি প্রকাশ করল৷ সেই সূচি অনুযায়ী আগামী বছরের জানুয়ারি থেকে কিউয়িদের বিরুদ্ধে মাঠে নামার কথা ভারতের৷

আগামী বছরের ২৪ জানুয়ারি অকল্যান্ডে টি-২০ ম্যাচ দিয়ে শুরু হবে কোহলিদের কিউয়ি সফর৷ ২৯ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত হবে সফরের সমাপ্তি সূচক দ্বিতীয় তথা শেষ টেস্ট৷ ২৬ জানুয়ারি অকল্যান্ডেই খেলা হবে সিরিজের দ্বিতীয় টি-২০৷ ২৯ ও ৩১ জানুয়ারি সংক্ষিপ্ত ফর্ম্যাটে পরের ২টি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে হ্যামিল্টন ও ওয়েলিংটনে৷ শেষ টি-২০ খেলা হবে মাউন্ট মাউনগামনুইয়ের বে ওভালে৷

৫, ৮ ও ১১ জানুয়ারি সিরিজের তিনটি একদিনের ম্যাচ খেলা হবে যথাক্রমে হ্যামিল্টন, অকল্যান্ড ও মাউন্ট মাউনগানুইয়ে৷ আর ২১-২৫ ফেব্রুয়ারি ওয়েলিংটনে খেলা হবে ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্ট৷

এদিকে, আগামী নভেম্বরেই নতুন টেস্ট ভেন্যু পেতে চলেছে নিউজিল্যান্ড৷ ২১ নভেম্বর থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট খেলা হবে মাউন্ট মাউনগানুইয়ের বে ওভালে৷ এটি হতে চলেছে কিউয়িদের নবম টেস্ট কেন্দ্র৷ এবছরের নভেম্বর-ডিসেম্বরে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫টি টি-২০ ও ২টি টেস্ট ম্যাচ খেলবে নিউজিল্যান্ড৷ ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের পরেই ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩টি টি-২০ ম্যাচের সংক্ষিপ্ত সিরিজ খেলবে কিউয়িরা৷ তার পরেই অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-২০ বিশ্বকাপে অংশ নেবে নিউজিল্যান্ড৷ 

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top