News Flash

  • Home
  • Uncategorized
  • পেট্রোল-ডিজেল ফের সুখবর নিয়ে এল, আশার দিন দেখছে দেশবাসী
Image

পেট্রোল-ডিজেল ফের সুখবর নিয়ে এল, আশার দিন দেখছে দেশবাসী

নয়াদিল্লি, ৭ জুন (হি.স.): আবারও বদলে গেল পেট্রোল এবং ডিজেলের মূল্য তালিকা। তেল বিপণন সংস্থাগুলির মূল্য তালিকা অনুযায়ী শুক্রবার ভোর ৬টা থেকে বদলালো তেলের দাম। বিশ্ব বাজারে তেল সস্তা হওয়ার জেরে পেট্রোল-ডিজেলের দর কমছেই। সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে শুক্রবার রাজধানী দিল্লি-সহ সমস্ত মেট্রো সিটিতে সস্তা হয়েছে পেট্রোল-ডিজেলের দর।

নয়াদিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাই, যথাক্রমে এই চারটি মেট্রো সিটি-সহ দেশের সমস্ত শহরে সস্তা হয়েছে পেট্রোল ও ডিজেল। নয়াদিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাইয়ে পেট্রোলের দাম কমেছে যথাক্রমে, ০.১৩ পয়সা (নয়াদিল্লি), ০.১২ পয়সা (কলকাতা), ০.১৩ পয়সা (মুম্বই) এবং চেন্নাইয়ে পেট্রোলের দাম কমেছে ০.১৪ পয়সা| পাশাপাশি উপরোক্ত চারটি মেট্রো সিটিতে ডিজেলের দাম কমেছে যথাক্রমে, ০.৩২ পয়সা (নয়াদিল্লি), ০.৩২ পয়সা (কলকাতা), ০.৩৩ পয়সা (মুম্বই) এবং চেন্নাইয়ে ডিজেলের দাম কমেছে ০.৩৪ পয়সা|


নতুন মূল্য তালিকা অনুযায়ী, শুক্রবার দিল্লিতে পেট্রোলের দাম কমে হয়েছে ৭০.৯৪ টাকা প্রতি লিটার, কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম হল ৭৩.১৯, মুম্বইয়ে পেট্রোলের দাম কমে হয়েছে ৭৬.৬৩ টাকা এবং চেন্নাইয়ে পেট্রোলের নতুন দাম হল ৭৩.৭০| পাশাপাশি চারটি মেট্রো সিটিতে লিটার প্রতি ডিজেলের দাম কমে হয়েছে, ৬৪.৯০ (নয়াদিল্লি), ৬৬.৮২ (কলকাতা), ৬৮.০৬ (মুম্বই) এবং চেন্নাইয়ে লিটার প্রতি ডিজেলের দাম কমে হয়েছে ৬৮.৬৬ টাকা|

সংশ্লিষ্ট মহলের বক্তব্য, ইতিমধ্যেই অপরিশোধিত তেলের দাম কমছে। আন্তর্জাতিক বাজারের এই মূল্য হ্রাসের প্রভাব আপাতত চলবে। আগামী কিছু দিন এই ভাবে দুই জ্বালানির দাম কমতে থাকবে। দুই জ্বালানির দাম কমায় স্বস্তিতে রয়েছেন সাধারণ মানুষ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top