News Flash

  • Home
  • Uncategorized
  • জয়শংকরের পত্র মোমেনকে, দুদেশের সম্পর্ক গভীর রূপ নিয়েছে
Image

জয়শংকরের পত্র মোমেনকে, দুদেশের সম্পর্ক গভীর রূপ নিয়েছে

 ঢাকা, ৭ জুন (হি.স.) :  ভারতের নব-নিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শংকর পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনকে লেখা এক পত্রে বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার সূচনা লগ্নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ-ভারত অংশীদারিত্বের যে লক্ষ্য নির্ধারণ করেছিলেন, ভারতের বিদেশমন্ত্রী হিসেবে দুই দেশের অংশীদারিত্বকে সে পর্যায়ে নিয়ে যেতে আমি অঙ্গীকারবদ্ধ।  গত ৪ জুন এই পত্র লেখা হয়।  শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পত্রে এস জয়শংকর বলেন, নিকটতম প্রতিবেশী বাংলাদেশ ও ভারত দুই দেশের সম্পর্ক গভীর সম্পর্কে রূপ নিয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজ্ঞ ও দুরদর্শী নেতৃত্বের কারণে এটা সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, সম্প্রতি জনগণের ব্যাপক ম্যানডেট নিয়ে বাংলাদেশ আওয়ামি লিগের সরকার গঠন এবং ভারতে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সেরও জনগণের ব্যাপক ম্যানডেট নিয়ে সরকার গঠন- দু’দেশের সুদৃঢ় অংশীদারিত্বের প্রতি উভয় দেশের জনগণের ব্যাপক সমর্থনের বহি:প্রকাশ।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনকে পাঠানো ওই পত্রে  জয়শংকর শিগগরই বাংলাদেশ সফরের আশাবাদও ব্যক্ত করেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top