News Flash

  • Home
  • Uncategorized
  • গুজরাটের ভারুচে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতলের একাংশ : মৃত্যু একজনের, গুরুতর আহত দুই
Image

গুজরাটের ভারুচে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতলের একাংশ : মৃত্যু একজনের, গুরুতর আহত দুই

আহমেদাবাদ, ৭ জুন (হি.স.): গুজরাটের ভারুচ জেলায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি বহুতলের একাংশ। ইট-কংক্রিট-সহ ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে মৃত্যু হয়েছে একজনের। এছাড়াও আরও দু’জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে ভারুচে আচমকাই ভেঙে পড়ে একটি বহুতলের একাংশ। সেই সময় ওই বাড়ির ভিতরে তিনজন উপস্থিত ছিলেন, তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। এছাড়াও আরও দু’জন গুরুতর আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।


পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে আচমকাই একটি বহুতলের একাংশ ভেঙে পড়ে। বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন প্রতিবেশীরা। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় খবর দেওয়া হয় নিকটবর্তী থানায়। পুলিশ আসার আগেই ধ্বংসস্তূপ থেকে তিনজনকে উদ্ধার করেন প্রতিবেশীরা। সংজ্ঞাহীন অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি দু’জন হাসপাতালে চিকিৎসাধীন। কী কারণে ভেঙে পড়ল বহুতলটি, তা তদন্ত করে দেখছে পুলিশ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top