News Flash

  • Home
  • Uncategorized
  • দুবাইয়ে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু ১৭ জনের : নিহত ৮ জনই ভারতীয় নাগরিক
Image

দুবাইয়ে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু ১৭ জনের : নিহত ৮ জনই ভারতীয় নাগরিক

দুবাই ও নয়াদিল্লি, ৭ জুন (হি.স.): পবিত্র ঈদের ছুটি উপলক্ষ্যে ওমান থেকে ফেরার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা| দুবাইয়ে শেখ মহম্মদ বিন জায়েদ রোডের উপর রশিদিয়া এক্সিজেটর কাছে ভয়াবহ বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মোট ১৭ জন| এছাড়াও কমপক্ষে ৫ জন গুরুতর আহত হয়েছেন|

স্থানীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যা ৫.৪০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে| ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ১৭ জনের মধ্যে ৮ জনই ভারতীয় নাগরিক| শুক্রবার সকালে দুবাইয়ে নিযুক্ত ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘স্থানীয় প্রশাসন এবং আত্মীয়দের কাছ পাওয়া তথ্য অনুযায়ী, দুবাই বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৮ জন ভারতীয় নাগরিকের| মৃতদের আত্মীয়দের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে দূতাবাস|’

দুবাই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৫.৪০ মিনিট নাগাদ শেখ মহম্মদ বিন জায়েদ রোডের উপর রশিদিয়া এক্সিজেটর কাছে দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীবোঝাই একটি বাস| দুর্ঘটনাগ্রস্ত বাসটিতে মোট ৩১ জন যাত্রী ছিলেন| ঈদের ছুটি পাওয়ার পর ওমান থেকে তাঁরা ফিরছিলেন| দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৮ জন ভারতীয় নাগরিক-সহ ১৭ জনের| এছাড়াও গুরুতর আহত হয়েছেন ৫ জন|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top