News Flash

  • Home
  • Uncategorized
  • সাব্রুমে সড়ক দুর্ঘটনায় হত এক, গুরুতর জখম দুই
Image

সাব্রুমে সড়ক দুর্ঘটনায় হত এক, গুরুতর জখম দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুন ৷৷ মোটর বাইক দুর্ঘটনায় একজনের মৃত্যুর পাশাপশি গুরুতর জখম হয়েছেন দুজন৷ ঘটনা বুধবার বিকেলে ঘটেছে ত্রিপুরার দক্ষিণ জেলার অন্তর্গত সাব্রুম মহকুমার মগবাড়ি এলাকায়৷ নিহতকে বাইখোড়ার এসএসবি ক্যাম্প সংলগ্ণ এলাকার বাসিন্দা জনৈক শ্রীমন্ত বৈদ্যের ছেলে অশোক বৈদ্য বলে শনাক্ত করা হয়েছে৷ আহত দুজনের নাম দিলীপ দেবনাথ এবং সঞ্জীব কর৷

প্রাপ্ত খবরে প্রকাশ, আজ বিকেলে সাব্রুম শহরের মনুবাজার থেকে বাইখোড়া যাওয়ার পথে মনুবাজার বিএসএনএল অফিস সংলগ্ণ সেতুর কাছে মগবাড়ি এলাকায় রাস্তার পাশে একটি মোটর বাইক-সহ তিনজনকে পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন৷ প্রত্যক্ষদর্শীরা খবর দেন অগ্ণিনির্বাপক দফতরে৷ খবর পেয়ে ফায়ার ব্রিগেডের গাড়ি নিয়ে কর্মচারীরা ছুটে আসেন৷ তাঁরা আহতদের উদ্ধার করে মনুবাজার হাসপাতালে নিয়ে যান৷ সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করে অপর দুই আহতকে প্রাথমিক চিকিৎসার পর সংকটজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য গোমতী জেলার ত্রিপুরাসুন্দরী হাসপাতালে পাঠিয়ে দেন৷

নিহতকে বাইখোড়ার এসএসবি ক্যাম্প সংলগ্ণ এলাকার বাসিন্দা জনৈক শ্রীমন্ত বৈদ্যের ছেলে অশোক বৈদ্য বলে শনাক্ত করেছেন স্থানীয়রা৷ তাছাড়া আহত দুজনকে বাইখোড়ারই শ্যামল দেবনাথের ছেলে দিলীপ দেবনাথ এবং প্রষাত শেখর করের ছেলে সঞ্জীব কর বলে পরিচয় পাওয়া গেছে৷ এদিকে খবর পেয়ে ছুটে আসে পুলিশও৷ তাঁরা ঘটনার তদন্ত শুরু করেছেন৷ পুলিশের তদন্তকারী অফিসার বলেছেন, দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা তাঁদের৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top