News Flash

  • Home
  • Uncategorized
  • দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে অজিত ডোভালরে সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র বৈঠক
Image

দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে অজিত ডোভালরে সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র বৈঠক

নয়াদিল্লি, ৬ জুন (হি.স.) : দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে কোনও প্রকারের সমঝোতার রাস্তায় যেতে নারাজ কেন্দ্র। স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব পেয়েই নিরাপত্তার বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বৃহস্পতিবার দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়ে বৈঠক করেছেন অমিত শাহ। ওই বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী জি কিষাণ রেড্ডি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব রাজীব গৌবা। এদিন দিল্লিতে স্বরাষ্ট্র দফতরের কার্যালয়ে এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘ দুই ঘন্টা ধরে চলে ওই বৈঠক।

এর আগে চলতি সপ্তাহের সোমবারে নিরাপত্তা সংক্রান্ত বৈঠকে বসেই কেন্দ্রের কড়া অবস্থান স্পষ্ট করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ জম্মু কাশ্মীরে জিরো টেরর পলিসি নিয়ে চলতে চাইছে কেন্দ্র বলে জানান অমিত৷ এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্র গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা সংস্থাগুলির প্রধানরা৷ মূলত জম্মু কাশ্মীর, কেরালা ও মাওবাদী অধ্যুষিত এলাকাগুলির পর্যালোচনা বৈঠক ছিল সেটি৷ আন্ত:রাজ্য সীমানাগুলিতে পাচার সংক্রান্ত আলোচনাও উঠে আসে এদিনের বৈঠকে৷ সূত্রের খবর কাশ্মীর জুড়ে জিহাদি কার্যকলাপ ও মাওবাদী হামলার বাড়বাড়ন্তের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী৷ শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণের পর নিরাপত্তার কেন্দ্র বিন্দুতে রয়েছে কেরালা৷ এদিন কেরালার উপকূলবর্তী এলাকার নিরাপত্তা নিয়ে বিশেষভাবে আলোচনা হয় বৈঠকে৷

অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী হয়েই কাশ্মীরে প্রথম কোপ দিয়েছিলেন অমিত শাহ। কাশ্মীরে শুরু হল ধড়পাকড়। গ্রেফতার করা হল তিন বিচ্ছিন্নতাবাদীকে। আসিয়া আন্দ্রাবি, সাবির শাহ ও মাসারাত আলমকে মঙ্গলবার গ্রেফতার করেছে এনআইএ। সন্ত্রাসের জন্য আর্থিক কেলেঙ্কারিতে যুক্ত এই বিচ্ছিন্নাবাদীদের গ্রেফতার করার নির্দেশ দেয় দিল্লির একটি আদালত। যে মামলায় এদের গ্রেফতার করা হয়েছে, সেই মামলায় জামাত-উদ-দাওয়া প্রধান তথা মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদের যোগ রয়েছে।

সূত্রের খবর, জম্মু–কাশ্মীরের জন্য বিশেষ সাংবিধানিক রক্ষাকবচ ৩৭০ ধারা প্রত্যাহার এবং কাশ্মীরের জন্য ভারতীয় সংবিধানের ৩৫(ক) ধারা বাতিল নিয়ে ভাবনা চিন্তা করা হয়েছে৷ জম্মু কাশ্মীরে আফস্পার ওপর বিশেষ আলোচনা হয়েছে৷ এছাড়াও মন্ত্রকগুলির মধ্যে সমন্বয় সাধনের ওপর এদিন জোর দেওয়া হয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top