News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশ সীমান্ত থেকে ২৯ লক্ষ টাকার ইয়াবা বাজেয়াপ্ত
Image

বাংলাদেশ সীমান্ত থেকে ২৯ লক্ষ টাকার ইয়াবা বাজেয়াপ্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুন ৷৷ রাজ্যের সিপাহিজলা জেলার সোনামুড়া মহকুমার শালপুকুর এলাকার ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে নেশাদ্রব্য উদ্ধার করেছেন বিএসএফ জওয়ানরা৷ টিআর ০১ ই ৩০৩৬ নম্বরের একটি অটো রিকশা সোনামুড়া থেকে সীমান্তবর্তী বাঁশপুকুর গ্রামে যাওয়ার পথে সীমান্তে টহলদারী বিএসএফ-র চেক পয়েন্টে অটোটিকে দাঁড়াতে বললে চালক গতি বাড়িয়ে পালিয়ে যাওয়া চেষ্টা করে৷ কিন্তু কিছু দূর এগিয়ে যাওয়ার পর সীমান্তের নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত অন্য জওয়ানরা অটো রিকশাটিকে আটক করে৷

অটোতে তল্লাশি চালিয়ে ৫,৮০০টি নিষিদ্ধ নেশার ট্যাবলেট ইয়াবা উদ্ধার করা হয়৷ ট্যাবলেটের সঙ্গে অটো রিকশা-সহ তার চালককে বিএসএফ আটক করে৷ অটো চালকের নাম আনোয়ার হোসেন৷ বাজেয়াপ্তকৃত ইয়াবার বাজারমূল্য ২৯ লক্ষ টাকা বলে বিএসএফ-এর তরফে জানানো হয়েছে৷

পরে বাজেয়াপ্ত ইয়াবা এবং অটো-সহ চালককে স্থানীয় সোনামুড়া থানার হাতে তুলে দেয় বিএসএফ কর্তৃপক্ষ৷ আটক আনোয়ারের বিরুদ্ধে এফআইআর-এ ভিত্তিতে এক মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে৷
আজকের নেশাদ্রব্য উদ্ধারের ঘটনা এ-বছর ত্রিপুরার মধ্যে তৃতীয় বড় ঘটনা বলেও জানানো হয়েছে বিএসএফ-এর ত্রিপুরা ফ্রন্টিয়ার্সের তরফে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top