News Flash

  • Home
  • Uncategorized
  • দামে ফের আকর্ষণীয় পতন, সস্তা হচ্ছে পেট্রোল-ডিজেল
Image

দামে ফের আকর্ষণীয় পতন, সস্তা হচ্ছে পেট্রোল-ডিজেল

নয়াদিল্লি, ৬ জুন (হি.স.): আবারও সস্তা হচ্ছে পেট্রোল-ডিজেল। গত কয়েকদিন ধরে লাগাতার দাম কমছে পেট্রোল-ডিজেলের। রাজধানী দিল্লি-সহ সমস্ত মেট্রো সিটিতে পেট্রোলের দাম কমেছে ০.১৫ পয়সা থেকে ০.১৭ পয়সা পর্যন্ত এবং ০.৩৪ পয়সা থেকে ০.৩৭ পয়সা পর্যন্ত কমেছে ডিজেলের দাম। মধ্যরাত থেকেই পেট্রোল-ডিজেলের নতুন দাম কার্যকর হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, দিল্লিতে ০.১৬ পয়সা কমার পর পেট্রোলের নতুন দাম লিটার পিছু ৭১ টাকা ০৭ পয়সা। কলকাতায় পেট্রোলের দাম কমেছে লিটার প্রতি ০.১৬ পয়সা এবং ডিজেল ০.৩৪ পয়সা। কলকাতায় পেট্রোলের নতুন দাম ৭৩.৩১ টাকা এবং ডিজেল ৬৭.১৪ টাকা প্রতি লিটার।

০.১৫ পয়সা কমার পর দেশের বাণিজ্যনগরী মুম্বইয়ে লিটার প্রতি পেট্রোলের নতুন দাম ৭৬.৭৬ টাকা এবং ০.৩৭ পয়সা কমার পর ডিজেলের দাম ৬৮.৩৯ টাকা। এছাড়াও চেন্নাইয়ে পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে, ০.১৭ পয়সা কমার পর চেন্নাইয়ে পেট্রোলের দাম ৭৩.৮৪ টাকা এবং ০.৩৬ পয়সা সস্তা হওয়ার পর ডিজেলের দাম ৬৯.০০ টাকা। গত কয়েকদিন ধরে জ্বালানি তেলের দাম লাগাতার কমতে থাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে সাধারণ মানুষ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top