News Flash

  • Home
  • Uncategorized
  • রাম মন্দির নির্মাণ এবার শুরু হওয়া উচিত, নাহলে দেশবাসী বিশ্বাস হারাবে : সঞ্জয় রাউত
Image

রাম মন্দির নির্মাণ এবার শুরু হওয়া উচিত, নাহলে দেশবাসী বিশ্বাস হারাবে : সঞ্জয় রাউত

নয়াদিল্লি, ৬ জুন (হি.স.): অযোধ্যার বিতর্কিত জমি আদতে কার, সে ব্যাপারে এখনও কোনও রায় দেয়নি সুপ্রিম কোর্ট| মধ্যস্থতাকারী প্যানেলের দাবি মেনে নিয়ে রিপোর্ট জমা দেওয়ার জন্য সময়সীমা বাড়িয়ে আগামী ১৫ আগস্ট করেছে শীর্ষ আদালত| এরইমাঝে পুনরায় ক্ষমতায় এসেছে নরেন্দ্র মোদী সরকার| বিরোধীদের কার্যত ধরাশায়ী করে ৩০৩টি আসনে জয়লাভ করেছে বিজেপি একাই| সবমিলিয়ে এনডিএ-র মোট আসন সংখ্যা ৩৫৩| মোদী সরকারের প্রত্যাবর্তনের পর পুনরায় রাম মন্দির নির্মাণের দাবি উঠল| এবার রাম মন্দির নির্মাণের দাবি জানালেন শিবসেনার রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত|

রাম মন্দির নির্মাণ প্রসঙ্গে বৃহস্পতিবার শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত বলেছেন, ‘আমার মতে এবার অন্তত রাম মন্দির নির্মাণ শুরু হওয়া উচিত| যদি এমনটা না হয়, তবে আমাদের উপর দেশবাসীর আর কোনও বিশ্বাস থাকবে না| এখন বিজেপির কাছে ৩০৩ জন সাংসদ রয়েছে, শিবসেনার কাছে ১৮ জন সাংসদ, এনডিএ-র কাছে ৩৫০-এরও বেশি সাংসদ| রাম মন্দির নির্মাণ করার জন্য আরও কত আসন দরকার?’ এদিকে, সংসদের নিম্নকক্ষ লোকসভার ডেপুটি স্পিকার দাবিদার প্রসঙ্গে সঞ্জয় রাউত বলেছেন, ‘এটা আমাদের কোনও দাবি নয়, আমাদের প্রকৃত অধিকার| ডেপুটি স্পিকারের পদ শিবসেনারাও পাওয়া উচিত|’

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top